Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ইন্টারপোলের ওয়ারেন্ট

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: December 1, 2010 | 11:25 PM

ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী খ্যাতনামা ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। তাকে মোস্ট ওয়ান্টেডের তালিকায় অন্তর্ভুক্ত করেছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও গোপন কূটনৈতিক নথি ফাঁসের দায়ে বুধবার তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হয়। এদিকে অ্যাসাঞ্জের মা বুধবার জানান, ইন্টারপোল তার ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় তিনি অত্যন্ত হতাশ। ছেলেকে পুলিশ পাকড়াও করুক, কারাদণ্ড দিক এটা তিনি চান না বলে জানান। খবর এএফপি, সিএনএন ও বিবিসি অনলাইনের।
যুক্তরাষ্ট্র নতুন করে ফাঁসের ঘটনা বন্ধ করতে স্পর্শকাতর কিছু কূটনৈতিক তথ্য পেন্টাগনে সরবরাহ আপাতত বন্ধ করেছে। এসব তথ্য ফাঁসের কারণে সম্প্রতি ফ্রান্স ও পাকিস্তানের মতো দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যৌন অপরাধ সংঘটনের অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও অস্ট্রেলীয় কম্পিউটার হ্যাকার জুলিয়ান অ্যাসাঞ্জের (৩৯) বিরুদ্ধে সুইডেনেও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ ও নিগ্রহের মামলা রয়েছে এবং এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে সুইডেন। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অ্যাসাঞ্জে।
এদিকে ফ্রান্সের লিয়নভিত্তিক ইন্টারপোল অ্যাসাঞ্জেকে গ্রেফতার করতে এর সব সদস্যরাষ্ট্রকে বুধবার সকালে নির্দেশ নিয়েছে। এর আগে মঙ্গলবার অ্যাসাঞ্জের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল। অ্যাসাঞ্জে বেশি সময় ব্রিটেন ও সুইডেনে কাটিয়েছেন।অন্যদিকে জুলিয়ান অ্যাসাঞ্জের মা ক্রিস্টিনা অ্যাসাঞ্জে জানান, সুইডেনির পুলিশের ইস্যু করা ধর্ষণের অভিযোগে তার ছেলেকে ইন্টারপোল গ্রেফতার করুক, সেটা তিনি চান না। তিনি বুধবার জানান, আন্তর্জাতিক পুলিশ তার ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় তিনি অত্যন্ত হতাশ। ছেলেকে পুলিশ পাকড়াও করুক, কারাদণ্ড দিক এটা তিনি চান না।
ক্রিস্টিনা অ্যাসাঞ্জে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে একটি পুতুল থিয়েটার চালান। তিনি ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ক্রিস্টিনা বলেন, ‘সে আমার ছেলে। আমি তাকে ভালোবাসি। পুলিশ তাকে গ্রেফতার করুক, আমি অবশ্যই তা চাই না। চাই না তার কারাদণ্ড হোক। যে কোনো মায়ের মতোই আমারও এ প্রতিক্রিয়া। আমি যন্ত্রণা পাচ্ছি।’তিনি আরও বলেন, ‘জুলিয়ান ও আমার সম্পর্কে যা লেখালেখি হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV