Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউজার্সির আটলান্টিক সিটিতে জাতীয় শোক দিবস পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: August 17, 2016 | 7:18 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মিঃ ষ্টিক রেস্টুরেন্টে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে গত ১৫ আগস্ট সোমবার রাত দশটায় ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিএ কোরান থেকে তেলাওয়াত করা হয় । তাছাড়া পঁচাত্তরের পনেরই আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিএ কোরান তেলাওয়াত এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা আবদুল হাই। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবদুর রফিক, মঞ্চে উপবিষ্ট ছিলেন আওয়ামী লীগ নেতা মাসুদ চৌধুরি, কামাল হোসেন, হুমায়ুন কবির । আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির মাহমুদ এর পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবদুল গফুর, ফারুক তালুকদার ,আবদুর রহিম ও এনাম চৌধুরি । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখে খুদে বক্তা অদ্রি চৌধুরি। অনুষ্ঠান সঞ্চালণ করেন কুতুবউদদীন এমরান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরি। সভায় বক্তারা তাদের বক্তব্যে সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের রায় অবিলম্বে কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশে-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি আহবান জানান। তাছাড়া বঙ্গবন্ধুর পরিবার ও বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার জন্য বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি উদাও আহবান জানান। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে সম্যকভাবে অবহিত করার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি জাহাঙ্গির মাহমুদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিপুল সংখ্যক প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থক এই আলোচনা সভায় যোগ দেন। প্রায় মধ্যরাতে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV