বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া মাহফিল
বস্টন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বস্টনের নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ রবিবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরীর সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় সভায় বিনম্র শ্রদ্ধায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে হারানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য এবং সেই কালরাত্রির সকল শহীদদের স্মরণ করা হয়। সভার শুরুতে এক মিনিট নিরাবতা পালন করা হয় ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় এবং গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হারানোর ক্ষতি ছিল অপূরণীয় এবং ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির অগ্রযাত্রা ব্যহত করা হয়েছিল। তবে শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ, ক্ষুদা, ও দারিদ্রমুক্ত এবং প্রযুক্তি ও জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। সভায় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা ও গুপ্তহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশ ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর ও চিহ্নিত বাকি যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ সৈয়দ আবু হাসনাত, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, তপন চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী, ইদ্রিস আলী, রাতুল বড়ুয়া, মোহাম্মদ নুর হোসেন, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ কাউসার, ফাইযুল ইসলাম, বি এম আজাদ, মিজানুর রহমান, রহমান বাবুল, জুয়েল বড়ুয়া, আব্দুস সালাম, ফজলুল হক রাজা এবং বংঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ করে ছোটমনি রাকা।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ