Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের জাতীয় শোক দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: August 17, 2016 | 8:57 AM

নিউইয়র্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের (দুই কন্যা ছাড়া) সকলকে ১৫ আগস্ট ১৯৭৫ এর কালোরাতের হত্যাযজ্ঞকে ইতিহাসে বর্বরতম হত্যাকান্ড আখ্যায়িত করে ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইন্ক আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বিশেষ সভা ও দোয়া মাহফিল নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ী চাইনিজে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী সভাপতিত্বে ও সদস্য সচিব মুক্তিযোদ্ধা আ স ম মাসুদ ভূঁইয়া পরিচালনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন মুক্তিযোদ্ধা মঞ্জুর আলী নানতু, মুক্তিযোদ্ধা মিসবাহ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, মুক্তিযোদ্ধা বি এম জাকির হোসেন হিরু। দোয়া পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদির।
সভায় বক্তাগণ উদ্বেগের সাথে উল্লেখ করে বলেন-আমরা মুক্তিযোদ্ধারা জাতির জনক ও তার পরিবারকে কলাঙ্গার ও চাটুকার খন্দকার মোস্তাকগংদের হাত থেকে বাঁচাতে পারি নাই আজ জননেত্রী শেখ হাসিনার দ্বিতীয় বিপ্লব বাস্তবায়নের সংগ্রামে তাকে চক্রান্তকারী ও চাটুকারদের ব্যাপারে সাবধান থাকার আবেদন জানানো হয়। মুক্তিযোদ্ধারা জননেত্রী শেখ হাসিনার জঙ্গীবাদ বিরোধী পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছে। বাঙালি জাতির নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসারে চলার জন্য “বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী” থেকে শিক্ষা নিয়ে যে কোন ধরনের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানো ও নিজেদের আতœসমালোচনা, আত্ম সংযম ও আত্মত্যাগের দীপ্ত মহিমায় উদ্ভাসিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সৈনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে এসে, দায়িত্ব নেয়ার ডাক দেন।
দোয়ায় সামিল হন- মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা ডাঃ আলী আহমদ, মুক্তিযোদ্ধা আশরাফুল হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা সৈয়দ মইনুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ আমানত উল্লাহ, মুক্তিযোদ্ধা আলেয়া শরীফ, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা সাব্বির রহমান মতি, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খান, মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবীর, মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ, মুক্তিযোদ্ধা মোঃ আমীর আলী, মুক্তিযোদ্ধা এস এম রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জাফর আলী খান, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা ফারুক ইসলাম, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা তোজাম্মেল এইচ খান, মুক্তিযোদ্ধা মলীন চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা জাফর খান, মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল আলম, মুক্তিযোদ্ধা রমজান আলী, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা এম রহমান (খুররম), মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহমেদ ও মুক্তিযোদ্ধা বাদল কান্তি দে সিকদার, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এডভোকেট আলম খোকন, মুক্তিযোদ্ধা আসাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আসাব আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিক ও মুক্তিযোদ্ধা শাহ আলম। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV