Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: August 18, 2016 | 12:05 AM

নিউইয়র্ক: বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণ করছে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির মাদার সংগঠন হিসেবে খ্যাত বাংলাদেশ সোসাইটি ইনক। গত ১৫ আগস্ট সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে সোসাইটি ভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গের নিহত সদস্যদের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মুনাজাত করেন মাওলানা আশরাফুল ইসলাম।

এর আগে সংগঠনের সিনিয়র সহ সভাপতি দেওয়ান মহিউদ্দিনের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মো: ফজলুর রহমান, সোসাইটির সাংগঠনের সম্পাদক সৈয়দ এমকে জামান, প্রচার ও গণসংযোগ সম্পাদক মফিজুল ইসলাম ভূইঁয়া রমি, সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, কার্যকরী সদস্য নাসির উদ্দিন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি শাহীন আজমল, লন্ডন থেকে আগত আওয়ামী লীগ নেতা সাগর, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা দুরুদ মিয়া রুনেল, সাগর মো: সানু, আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, আজ শোকাবহ ১৫ আগস্ট। ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে সপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম, একটি ইতিহাস। তার জীবন ছিল সংগ্রামমুখর। সংগ্রামের মধ্যেই তিনি বড় হয়েছিলেন। ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন জাতির শ্রেষ্ঠ শেখ মুজিবুর রহমান। আজ শাহাদাৎবার্ষিকীতে আমরা তাঁর এবং পরিবারবর্গের সদস্যদের মাগফেরাতের জন্য দোয়া কামনা করছি
সভায় উপস্থিত ছিলেন, সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়, কার্যকরী সদস্য আবুল কাশেম চৌধুরী, কমিউনিটি লিডার রওশন আরা প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV