Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে আরোপিত সমকামী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: December 2, 2010 | 1:17 AM

 মিনারা হেলেন,বাংলাপ্রেস:  যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীদের ওপর আরোপিত সমকামী নিষেধাজ্ঞা আইন প্রত্যাহার করা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রকাশিত এক জরিপে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীতে সমকামীদের প্রকাশ্যে কাজ করার  ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তাদের কাজে এর সামান্যই প্রভাব পড়বে।বড় ধরনের কোন ক্ষতি হবেনা। সেনাবাহিনীদের ওপর পরিচালিত জরিপের ফলকে সমকামীদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামা ‘ডোন্ট আস্ক, ডোন্ট টেল’ নামে এই আইনটি বাতিলের ব্যাপারে এ বছরের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেসের প্রতি অনুরোধ জানিয়েছেন। ১৯৯৩ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন স্বাক্ষরিত এই আইনে, মার্কিন সেনাবাহিনীতে সমকামীরা চাকরি করতে পারলেও তাদের যৌন স্বভাবের পরিচয় গোপন রাখার কথা বলা হয়েছে। গত ১৭ বছরে এই গোপনীয়তা ভাঙার অভিযোগে এক হাজার ৩০০ নারী-পুরুষকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। পরিচয় গোপন রাখার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলাফল যাচাই করতে জরিপটি করা হয়। এতে দেখা যায়, প্রকাশ্যে সমকামীদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই অধিকাংশ সেনাসদস্যের। প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস কংগ্রেসের প্রতি এই গোপনীয়তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, নতুন নীতি বাস্তবায়নের আগে সতর্কভাবে প্রস্তুতি নিতে হবে। গেটস এই জরিপ চালানোর নির্দেশ দিয়েছিলেন। গত ৩০ নভেম্বর মঙ্গলবার এর ফল প্রকাশ করা হয়। জরিপে সেনাবাহিনীর সোয়া লাখ সদস্য অংশ নেন। এদের ৭০ ভাগ মনে করেন, প্রকাশ্যে সমকামী নারী-পুরুষ তাদের ইউনিটে থাকলে কাজের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না। ৬৯ শতাংশ মনে করেন, তাঁরা এরই মধ্যে সমকামী সহকর্মীদের সঙ্গে কাজ করেছেন। প্রেসিডেন্ট ওবামা গত মঙ্গলবার এক বিবৃতিতে সিনেটকে আইনটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং একই সাথে আইনটিকে বৈষম্যমূলক নীতি হিসেবেও তিনি উল্লেখ করেছেন।

ট্যাগ:
Situs Streaming JAV