দুই বছর পর দেশে গেলেন আমেরিকা প্রবাসী লাক্স আনন্দধারা ফটোজেনিক মডেল অভিনেত্রী মিলা
প্রায় দুই বছর পর আবারো দেশের মাটিতে পা রাখলেন আমেরিকা প্রবাসী লাক্স আনন্দধারা ফটোজেনিক মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। ২০১৪ সালের ২৫শে ডিসেম্বর এ তারকা সর্বশেষ ঢাকা এসেছিলেন। সে সময় তিনি নুজহাত আলভী আহমেদের নির্দেশনায় নোবেল ও সজলের বিপরীতে ‘তারপর নদী’ এবং দীপান্বিতা ইতির রচনায় ‘পুনশ্চঃ ভালোবাসা’ ‘নাটকে অভিনয় করেছিলেন। এবারের ঈদেও মিলাকে দু-একটি নাটকে দেখা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক দিন পর দেশে এলাম। আল্লাহ চাইলে সব ঠিকঠাক মতো চললে পরিবারের সবার সঙ্গে সামনের ঈদ করবো। পাশাপাশি এবারও দু’একটি নাটকে অভিনয় করবো। কাজ বেশি করার ইচ্ছে নেই। পরিবার আর বন্ধু-বান্ধবদেরই বেশি সময় দেয়ার চেষ্টা করবো। কারণ, আমেরিকায় কাজে অনেক বেশি ব্যস্ত সময় কাটাই। নিজেকেই সময় দিতে পারি না। এবার একটু নিজেকে সময় দিতে চাই। মিলা হোসেন জানান, এবার তার সঙ্গে স্বামী জাকারিয়া মাসুদ জিকোও এসেছেন। জাকারিয়া মাসুদ জিকো আমেরিকা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘আজকাল’-এর প্রধান সম্পাদক ও প্রকাশক। মিলা হোসেন ২০১৩ সালে সর্বশেষ রানা মাসুদের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। ২০০০ সালে তিনি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন তখনই একদিন মডেল ফটোগ্রাফার চঞ্চল মাহমুদের কাছে ছবি তুলে লাক্স আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় জমা দিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। আর এরপর মিস ফটোজেনিক হিসেবে সাফল্য লাভ করে এগিয়ে চলেন তার গন্তব্যের পথে। একের পর এক হয়েছেন বিজ্ঞাপনের মডেল। সেই সঙ্গে কাজ করেছেন ভালো ভালো নাটকে। আফজাল হোসেন, আবদুন নূর তুষার, আনজাম মাসুদসহ অনেকের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন এই পর্দাকন্যা। মিলা লাক্স তারকা হওয়ার পর প্রথম অভিনয় করেন আক্তারুজ্জামান পরিচালিত একটি নাটকে। এই নাটকে তার বিপরীতে ছিলেন শাহেদ। এ অভিনেতা ছাড়াও মিলা বিভিন্ন সময়ে নাটকে যাদের বিপরীতে অভিনয় করেছেন তারা হলেন- আজিজুল হাকিম, মনির খান শিমুল, লিটু আনাম, শাহরিয়ার নাজিম জয়, সজল প্রমুখ। প্রতিটি নাটকে সে সময় মিলার অভিনয় দর্শককে মুগ্ধ করে।মানবজমিন
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো