Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট পদে হিলারির প্রতি লাতিন ভোটারদের আস্থা বেশি

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: August 18, 2016 | 10:53 PM

লাতিন ভোটারদের কাছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেট হিলারি ক্লিনটন বেশি বিশ্বস্ত। ফক্স নিউজ ল্যাতিনো নামের নতুন জরিপে এমনটা বেরিয়ে এসেছে। এ জরিপটি প্রকাশিত হয় সোমবার। এতে দেখা যায়, প্রেসিডেন্ট পদে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সৎ নন এবং তিনি বিশ্বস্ত নন বলে মনে করেন শতকরা ৭৮ ভাগ লাতিন ভোটার। হিলারি ক্লিনটনকে সৎ নন এবং বিশ্বাস্ত নন এমনটা মনে করেন শতকরা ৫১ ভাগ লাতিন ভোটার। গত সপ্তাহে ওয়াশিংটন পোস্ট/এবিসি নিউজের একই রকম জরিপ প্রকাশিত হয়। তাতে দেখা যায়, নিবন্ধিত ভোটারদের মধ্যে শতকরা ৫৯ ভাগ ভোটার মনে করেন হিলারি ক্লিনটন সৎ নন এবং বিশ্বস্ত নন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এ হার শতকরা ৬২ ভাগ। ফক্স নিউজের জরিপে দেখা গেছে শতকরা ৬৯ ভাগ লাতিন ভোটার বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। তবে শতকরা ২৬ ভাগ মনে করেন এ ব্যবস্থা কাজ করছে। অবৈধ অভিবাসীদের জন্য একটি সিস্টেম দাঁড় করার পক্ষে মত দেন শতকরা ৮৮ ভাগ লাতিন ভোটার। ফক্স নিউজের ওই জরিপ পরিচালনা করা হয় ফোনে। ৭ই আগস্ট থেকে ১০ই আগস্ট সময়ের মধ্যে তা পরিচালিত হয়। এতে তথ্য সংগ্রহ করা হয় ৮০৩ জন নিবন্ধিত লাতিন ভোটারের কাছ থেকে। এর মধ্যে শতকরা ৬০ ভাগ নিজেদের পরিচয় দেন ডেমোক্রেট এবং শতকরা ২১ ভাগ রিপাবলিকান বলে পরিচয় দেয়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ