নিউইয়র্কে বর্ণিল আয়োজনে নবাবগঞ্জ এসোসিয়েশনের বনভোজন
নিউইয়র্ক: প্রবাসের আঞ্চলিক সংগঠন নবাবগঞ্জ এসোসিয়েশন ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ও মিলনমেলা গত ১৪ আগস্ট রবিবার অনুষ্ঠিত হয় নিউজার্সির “টমসন পার্কে”। সকাল থেকেই নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে পার্কের লেক সংলগ্ন পিকনিক স্পটে জড়ো হতে থাকে প্রবাসী নবাবগঞ্জবাসী। বেলা বাড়তে বাড়তে তা পরিণত হয় এক চমৎকার মিলনমেলার। বেলা ১২ টা সংগঠনের সভাপতি মো: গিয়াস উদ্দিন বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সফররত সুপ্রিমকোট আইনজীবি এডভোকেট বেলায়েত হোসেন, জাবি এলামনাই এর সভাপতি মনিরুল ইসলাম, কমিউনিটি লিডার মীর রেজাউল হক রেজা, ঢাকা জেলা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, দোহার সমিতির সভাপতি আলম হোসেন আলমগীর, শেখ সালাহউদ্দিন আহমেদ খোকন, রেজাউল করিম কিরণ, আব্দুল আজিজ, সফি উদ্দিন সফা, বনভোজনের আহবায়ক মনসুর আলম, প্রধান সম্বনয়কারী এস মিয়া তৌহিদ, সদস্য সচিব মো: উজ্জল বিপুল, এম রহমান সাচ্চু, তানভীর এ মিলন। এ পর্ব পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: মিলন মোল্লা।
উদ্বোধনের পর শুরু হয় খেলাধুলা। খেলাধুলার মধ্যে ছিল, বিবাহিত ও অবিবাহিত ফুটবল প্রীতিম্যাচ, ছেলে-মেয়েদের পৃথক দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ ও সুই-সূতা। এ পর্ব পরিচালনা করেন শেখ আব্দুল মালেক, জাহিদ হোসেন ও শাওন। বনভোজনে ভোজন বিলাসীদের জন্য ছিল ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টের সুস্বাদু খাবার । ঝাল-মুড়ি, হটডগ, কেনডি, চা উপস্থিত সকলকে তৃপ্তি সহকারে গ্রহন করেন। এ পর্বে দায়িত্বে ছিলের বখতিয়ার রহমান খোকন, মো: ওয়াজেদ মিয়া, সফিকুল খান সফিক, মানিক মিয়া ওয়াদুদ।উপস্থিত সকল শিশু-কিশোর সহ অতিথিদের মাঝে সুস্বাদু কেকসহ হরেক রকমের নাস্তা পরিবেশন করেন “রয়েল বেকারী”র মালিক মো: ই¯্রাফিল।
বনভোজনে বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র। এতে ১ম পুরস্কার স্বর্ণালংকার সেট, সৌজ্যন্যে: বে অফ বেঙ্গল অটো রিপেয়াস সপ, ২য় পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকেট সৌজন্যে তানভীর মিলন, প্রোভিডেন্ট রেয়ালটি। ৩য় পুরস্কার আই ফোন-৬ এস সৌজন্যে মিজানুর রহমান ভূইয়াঁ মিল্টন, ৪র্থ পুরস্কার আইপ্যাড সৌজন্যে শেখ সালেহ উদ্দিন আহমেদ খোকন সেঞ্চুরী ২১ আমেরিকান হোম, ৫ম পুরস্কার ল্যাপটপ সৌজন্যে এনওয়াই ইন্সুরেন্সের শাহ নেওয়াজ, ৬ষ্ঠ পরিস্কার ল্যাপটপ সৌজন্যে এটর্ণী মঈন চৌধুরী, ৭ম পুরস্কার ল্যাপটপ সৌজন্যে মার্ক হোম কেয়ার, ৮ম পুরস্কার ৩২ ইঞ্চি টিভি সৌজন্যে খাবার বাড়ি, ৯ম পুরস্কার সৌজন্যে আইপ্যাড মিনি সৌজন্যে কাজী সাখাওয়াত হোসেন আজম সাবেক সভাপতি চট্টগ্রাম সমিতি, ১০ পুরস্কার স্মার্ট ফোন সৌজন্যে মিয়া মোহাম্মদ দুলাল সাধারণ সম্পাদক বৃহত্তর কুমিল্লা সমিতি, ১১তম পুরস্কার ২৩ ইঞ্চি এলসিডি টিভি সৌজন্যে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, ১২তম পুরস্কার ট্যাবলেট, সৌজন্যে তাজ গ্রোসারী, জ্যাকসন হাইটস, ১৩তম পুরস্কার ট্যাবলেট সৌজন্যে আশরাফ হোসেন ভিনেশারী কনস্ট্রাকশন। র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী ভাগ্যবান মোহাম্মদ আলী, দ্বিতীয় পুরস্কার বিজয়ী ডাবলু। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সেলিম ইব্রাহিম। এতে সংগীত পরিবেশন করেন রোকসানা মির্জা, মীরা সিনহা, এ্যালেক গোমেজ, শীলা আজিজ, হারুন খান, শাওন, সেলিম ইব্রাহিম ও রুবিনা শিল্পী।
বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বদরুল ইসলাম খান বাদল, আতাউর রহমান আতা, এম রহমান সাচ্চু, মো: বাবুল দেওয়ান, আমিন মেহেদী, হাবিবুর রহমান হাবিব, রুবেল চৌধুরী। কৃতজ্ঞতায় সৈয়দ আকিকুর রহমান ফারুক, জসিম উদ্দিন ভূইঁয়া, জাকির এইচ চৌধুরী, সফিক রহমান দুলাল, মিনা বাজার, মোহাম্মদ আলী, আবুল কালাম কিরণ, শেখ সিদ্দিকসহ আরো অনেকে। বনভোজনে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে আমন্ত্রিত অতিথি ও কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে মো: গিয়াস উদ্দিন আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ী, কমিউনিটি লিডার, স্পন্সর, কলা-কুশলীসহ প্রবাসী নবাবগঞ্জবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের ঐকান্তিক সহযোগিতায় আজকের সুন্দর অনুষ্ঠান। আমরা চাই সকলের মাঝে ঐক্য ও সম্প্রীতি। তিনি বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে আমাদের কৃষ্টি-কালচার তুলে ধরাই আমাদের অন্যতম উদ্দেশ্য। তিনি দেশ ও প্রবাসে নবাবগঞ্জবাসীর কল্যাণে সহলকে সহমর্মিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহবান জানান এবং বনভোজনের কার্যত্রুম সমাপ্তি ঘোষণা করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ