জামাত শিবির মুক্ত কমিটি গঠনের প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিক
মোঃ শাহীন, আটলান্টিক সিটি : বিশ্বের ইতিহাসে স্বীকৃত সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নেতা বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমান। জাতির পিতার হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ। প্রায় পাঁচ যুগের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন”আমি ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামীলীগের যুক্তরাষ্ট্রের সভাপতি পদে নির্বাচিত হয়ে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্শীবাদপুষ্ঠ হতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি” গত ১৬ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর হত্যা দিবস উপলক্ষ্যে আটলান্টিক সিটিতে আয়োজিত সাউথজার্সীর মেট্রো আওয়ামীলীগের অনুষ্ঠানে। তিনি আরও বলেন আমি ঐতিহ্যবাহী এই সংগঠনের একজন কর্মী হতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করছি।বর্তমানে এই সংগঠনটির রয়েছে কোটি কোটি সর্মথক। কোন আগাছা এবং হাইব্রিড নেতাকর্মীর প্রয়োজন নেই বলে তিনি উল্লেখ করেন।
একই অনুষ্ঠানে সদ্য বাংলাদেশ থেকে আগত আওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন বলেন গত ৭ বছর আগে যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম তখন দেখেছি পরিক্ষীত আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে, তিনি আরও বলেন গত মাসে দেশে গিয়ে দেখলাম পরিক্ষীত আওয়ামীলীগের নেতাকর্মীদের পাশাপাশি শত শত জামাত এবং বিএনপির নেতাকর্মীরা বর্তমানে আওয়ামীলীগের ছত্রছায়ায়। অন্য পার্টির কোন নেতার দেখা মেলেনি এলাকায়। যা দেখে সত্যিই খুবই আনন্দিত হয়েছিলাম।সাথে সাথে ভবিষ্যতের কথা ভেবে কিছুটা শংকিত হয়েছি।কারন এইসকল সুদিনের কোকিলের হাতে প্রানপ্রিয় নেত্রীর কোন ক্ষতি যাতে না হয়। তিনি আরও বলেন দেশের মত যুক্তরাষ্ট্র তথা সাউথজার্সীতেও জামাতীদের গুপ্তচর লুকিয়ে আছে। সময় এসেছে এইসকল বর্নচোরাদের বিপক্ষে অবস্থান নেয়ার। একই অনুষ্ঠানে সঞ্চালক আজাদ মিঠু বলেন জাসদ নেতৃবৃন্দের কারনে ৭৫ পর্যন্ত বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমানকে কঠিন মূল্য দিতে হয়েছে। জামাতের মত এসকল মীরজাফরা যে কোন মুহূর্তে অতীতের মত হিংস্র হয়ে উঠতে পারে। সূতারাং দেশে বিদেশে ষড়যন্ত্রকারীদের বিরোদ্ধে সচেতন হতে হবে। সাউথজার্সীর এই বর্নচোরা জনৈক খান সম্পর্কে সকল নেতা কর্মী অবহিত হলেও মুখ খুলছেন না কোন নেতাকর্মী মান সন্মানের ভয়ে।দুঃশ্চরিত্রের অধিকারী, বর্নচোরা হায়েনার দুঃসন্ধিমূলক আচরনের কাছে বন্ধি হয়ে পড়েছে সাউথজার্সীর কয়েক শতাধিক নেতাকর্মী। শ্রদ্ধেয় নিজাম চৌধুরীর আর্শীবাদপুষ্ঠ হয়ে সাউথজার্সী আওয়ামীলীগের কান্ডারীর ভূমিকাই অবর্তীন হয়েছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের ৩০৩ নম্বর রুমের জামাত শিবিরের জঙ্গীনেতা জনৈক খান। ২০০৯ সালে সাউথজার্সী আওয়ামীলীগ কিছুটা অসংঘঠিত অবস্থায় থাকার কারনে ঐ সময় নিজাম চৌধুরীকে চক্রান্তের ফাঁদে ফেলে আওয়ামীলীগকে সংগঠিত করার দায়িত্ব পেয়ে যান। নিজাম চৌধুরী জামাত শিবিরের নেতার পরিচয় পাওয়া সত্ত্বেও তাকে আওয়ামীলীগকে সংগঠিত করার সুযোগ দিয়েছিলেন কিন্তু সেদিন কি তিনি বুঝতে পেরেছিলেন? এই ব্যক্তি জামাতের রাজনৈতিক দূরদর্শীতাকে কাজে লাগিয়ে তার চক্রান্ত চালিয়ে যাবেন। দিনের বেলায় আওয়ামীলীগ এবং রাতের বেলায় জামাত নেতাদের সাথে বৈঠক করবেন এবং জামাত শিবিরের সকল নেতাকর্মীদেরকে তার বাড়ির পাশে বাড়ি কিনতে সহায়তা করবেন। প্রতিমাসে সুরার মিটিয়ে নেয়া সিদ্বান্ত অনুযায়ী সাউথজার্সীর জনপ্রিয় সকল নেতৃবৃন্দকে সংগঠন থেকে দূরে সরিয়ে দেবেন। যাতে করে আওয়ামী নেতাকর্মীদের প্রানপ্রিয় সংগঠন আওয়ামীলীগকে ধবংস করা যায়। এই ব্যক্তি সাউথজার্সী আওয়ামীলীগের ছায়ায় থেকে হায়েনার মত সাউথজার্সী আওয়ামীলীগের পরিক্ষীত, জন্মসুত্রে আওয়ামীলীগ, প্রকৃত মুক্তিযোদ্ধাসহ সকলকে সুকৌশলে সংগঠন থেকে সন্মানিত সকল নেতাদেরকে বের করে দেয়, বিনষ্ঠ করে সাউথজার্সী আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে হৃদ্যতাপূর্ন পরিবেশ।
২০০৮ সালে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর নির্বাচনের মধ্য দিয়ে তৈরী হয় জামাতের দোসর এবং নিজাম চৌধুরীর আশীর্বাদপুষ্ঠ নেতার রাজনৈতিক অভিলাষ। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সী, সাউথজার্সীর একটি অরাজনৈতিক সংগঠন বিধায় সকল দলের সমন্বয়ে তৈরী হয়েছিল একটি নির্বাচনী প্যানেল। কিন্ত্তু ২০০৮ সালের নির্বাচনে কুচকরী নেতার কারনে পুরো প্যানেলের ভরাডুবি হয়। যার ফলশ্রুতিতে নিজের রাজনৈতিক অভিলাষকে চরিতার্থ করার জন্য উঠে পড়ে কাজ করতে থাকেন কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দের সাথে। ২০০৮ সালের নির্বাচনে, নির্বাচিত প্যানেলের অধিকাংশ নেতাকর্মী বিএনপি এবং জামাতপন্থী হওয়ায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছাকাছি আসা ছিল তার জন্য মোক্ষম সময়। নির্বাচিত প্যানেলকে চক্রান্তের মাধ্যমে শেষ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি জোট তৈরী করেন। যে জোটের ভেড়াজালে পড়ে যান সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিনসহ আরও কিছু নেতৃবৃন্দ।বর্তমান সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিনের প্যানেলে সাংগাঠনিক সম্পাদকের পদে প্রার্থী হয়েছিলেন এই কুলাঙ্গার। যিনি ইতিমধ্যে প্রায় ডজন খানেক বাংলাদশীর সংসার ভেঙ্গেছেন এবং তার প্রাক্তন কর্মক্ষেত্রেও অনাকাংখিত কর্মকান্ডের জন্য কতৃপক্ষ তাকে চাকুরীচ্যুত করতে বাধ্য হয়। এসোসিয়েশন নির্বাচনের জনপ্রিয়তাকে দ্রুততার সাথে কাজে লাগিয়ে সাধারন সম্পাদক জসিম উদ্দিনকে হাত করে শুরু হয় হায়েনার নতুন চাল।ভদ্র এবং সুশিক্ষিত আওয়ামীলীগের ত্যাগী এবং একনিষ্ঠ কর্মী জসিম সেদিন জামাত কর্মীর চাল বুঝতে পারেননি। বুঝতে পারেননি ২০১৬ সালে এসে জনৈক খানের আসল রূপ ফুটে উঠবে। তার হিংস্র থাবায় তসনস হয়ে যাবে আটলান্টিক সিটির বঙ্গবন্ধুর অনুসারীদের প্রানপ্রিয় সংগঠন। সময় এসেছে তার আসল রূপ উদঘাটনের। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দকে এখনই সাউথজার্সী আওয়ামীলীগকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে এটাই সবার প্রত্যাশা।
লেখক, সাংবাদিক, কমিউনিটি এক্টিভিস্ট, বাংলদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সহসভাপতি, ঢাকাস্থ বরিশল বিভাগীয় আইন ছাত্র কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক এবং সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature