Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র যুবলীগের স্মরণ সভা : বঙ্গবন্ধুর আদর্শ চিরঅম্লান

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: August 23, 2016 | 12:15 PM

নিউইয়র্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আমাদের মাঝে নেই। তিনি অমর অবিনশ্বর। বাংলাদেশের স্বাধীনতা, সাহিত্য, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে চিরজাগ্রত। তাঁর সংগ্রামী চেতনা থেকে শিক্ষা গ্রহণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু আমাদের প্রেরণা। কোন আদর্শেরই মৃত্যু হয় না। তাঁর আদর্শ চিরঅম্লান। গত ২১ আগস্ট জাতীয় শোক দিবস ও শোকাহত ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এ সব কথা বলেন। তারা বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের শোকাবহ এই দিবসে সূর্য ওঠার আগে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামালসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার চার দশক অতিবাহিত হয়ে গেল। শুধুমাত্র চারদশক কেন, অনন্তকাল ধরে ইতিহাসের এই বরপুত্রের মূল্যায়ন করবে সমগ্র জাতি। এই মহান নেতার শাহাদাত বার্ষিকীতে অন্তরের গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছি। আর তিনিসহ ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের জন্য রুহের মাগফেরাত কামনা করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টে। এতে সভাপতিত্ব করেন, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী। পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য আতিকুর রহমান সুজন। মঞ্চে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার খন্দকার সবুজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম সদস্য একরামুল হক সাবু, ইসমাঈল হোসেন স্বপন, আমিনুল ইসলাম, শাহ রহিম শ্যামল, হারুনুর রশিদ রানা, মো: রিয়াজুল কাদির লস্কর মিঠু, বাহারুল ইসলাম শামীম। বক্তব্য রাখেন, নিউইয়র্ক সিটি যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন মাহমুদ, ম্যানহাটন বরো কমিটির সভাপতি শামছুল আলম খান, সাধারণ সম্পাদক আক্তারুজ্জ্বামান রাজা, ব্রঙ্কস যুবলীগ সভাপতি আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন (ইঞ্জিনিয়ার), সহ সভাপতি বজলুর রশিদ চৌধুরী শিপন, সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু প্রমুখ।

সভাপতির বক্তব্যে এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, সারা বিশ্বে একজন ভালো মানুষ। তিনি মুক্তিযুদ্ধের চেতনার সাথে কোনো আপস করেননি। শাহাদাৎ তাকে অনেক দূর নিয়ে গেছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকবে। কিন্তু ঘাতকরা ইতিহাসের আস্তাকুড়ে নিকৃপ্ত হয়েছে। ইহকাল ও পরকালে ঘৃনিত হিসেবেই থাকবে তারা। তিনি বলেন, বঙ্গবন্ধুর নাম ইতিহাসের পাতায় চিরঅ¤œান হয়ে আছে। শাশ্বত কাল এই বীরের নাম উজ্জ্বল হয়ে থাকবে। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি। আলোচনার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারেন প্রতিকৃতিতে শ্রদ্ধাভরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্র যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষ বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট এবং শোকাহত ২১ আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV