আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়ন (IPU) এর সভায় বাংলাদেশের দুই এমপি গিনি ও রুমানা’র অংশগ্রহণ
| শারকে চামান খান: আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়ন (IPU) এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তর কর্তৃক আয়োজিত জাতিসংঘ সদর দপ্তরে “Towards economic recovery: Rethinking development, retooling global governance”শীর্ষক এক সংসদীয় শুনানিতে আজ সকালে যোগ দেন বাংলাদেশ থেকে আগত গাইবান্ধা-২ (সদর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি, প্রাইভেটাইজেশন কমিশন ও সংসদীয় লাইব্রেরি কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি এবং সিরাজগঞ্জ-২ (সদর) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য বেগম রুমানা মাহমুদ। |
| সভার শুরুতে সাধারণ পরিষদ সভাপতি জোসেফ ডেইস ( Joseph Deiss ), জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক বিষয় সংক্রান্ত দপ্তরের ( DESA) দায়িত্বে নিয়োজিত আন্ডার সেক্রেটারি জেনারেল জুকাং শা (Zukang Sha) এবং আন্তসংসদীয় ইউনিয়ন এর সভাপতি ড. থিও বেন গারিয়াব (Theo-Ben Gurirab) বক্তব্য প্রদান করেন। “Current risks to economic recovery, and the continuing structural imbalances in the global economy” শীর্ষক সংসদীয় শুনানির প্রথম সেশনটিতে ইনস্টিটিউট অব পলিসি স্টাডিস এর পরিচালক সারাহ এ্যান্ডারসন (Sarah Anderson) এর সঞ্চালনায় কানাডার সংসদ সদস্য ডোনাল্ড এইচ অলিভার Donald H Oliver), ডেসার পরিচালক রবার্ট ভস (Robert Vos) এবং ভারতের স্থায়ী প্রতিনিধি হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri) প্যানেলিস্ট হিসেবে সভায় আলোচনা করেন। |
| বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং এর ফলে উদ্ভূত সমস্যাবলী ও এর সমাধানে করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। অর্থনৈতিক সংকট উত্তরণে সম্মিলিত এবং সমন্বিত বৈশ্বিক ব্যবস্থা গ্রহণের ওপর সভায় বক্তারা একমত হন। অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিভিন্ন প্রচেষ্টা ও কার্যক্রম যেমন বৈশ্বিক প্রচেষ্টার মূল্যায়ন, প্রাতিষ্ঠানিক মতা এবং যোগ্যতা, এর ফলে এমডিজি অর্জনের মাত্রা ইত্যাদি নানা বিষয় সভায় আলোচিত হয়। |
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি