নিউজার্সি প্রবাসী সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলুর জন্মদিনে শুভেচ্ছা
নিউজার্সি প্রতিনিধি :২৪শে আগস্ট যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্রবাসী প্রখ্যাত সাংবাদিক, সফল সংগঠক ও রাজনীতিবিদ এবং উত্তর আমেরিকা থেকে প্রকাশিত নিউজ ম্যাগাজিন ‘দিনবদল‘-এর সম্পাদক বিশ্বজিৎ দে বাবলুর জন্মদিন। সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু ৮০ দশকের আজকের এ দিনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের অতীত ঐতিয্যবাহী জন্তরী গ্রামে বিশিষ্ট কায়স্থ পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা বেনু লাল দে এবং মাতা সবিতা ঘোষ উভয়ই অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক বর্তমানে আমেরিকা প্রবাসী। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বাবা মায়ের ১ম সন্তান।
বিশ্বজিৎ দে বাবলু ২০০১ সালে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমেরিকায় অভিবাসন নিয়ে আসার পর থেকেই বিভিন্ন সময়ে এনটিভি ইউসএ, মিলিনিয়াম টিভি,এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা,সাপ্তাহিক বাংলাপত্রিকা,সাপ্তাহিক বর্ণমালার,অনলাইন নিউজ পোর্টাল বাপস নিউজ, বোস্টন বাংলা ডট কম, খবর ডট কম, ও সিলেটের আলাপ, নিউজার্সি প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। বিশ্বজিৎ দে বাবলু ২০১৫ সালের প্রথম দিকে উত্তর আমেরিকা থেকে বাংলায় ভাষায় প্রকাশিত নিউজ ম্যাগাজিন ‘দিনবদল‘ এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার সম্পাদিত নিউজ ম্যাগাজিন দিনবদল প্রবাসে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তিনি এক যুগেরও অধিক সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন।
সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু ২০০৮ সালে তিনি নন্দিনী দে বুবুল সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির এক ছেলে এক মেয়ে রুদ্রজিৎ দে বান্টি ( ৬ ) এবং চন্দ্রিকা দে মন্টি (১)। বিশ্বজিৎ-এর প্রিয় রং লাল-সবুজ। তিনি ভ্রমন ও সোশ্যাল আড্ডা পছন্দ করেন। যুক্তরাষ্ট্রের নিউজ মিডিয়া পরিবার ও দিনবদল নিউজ ম্যাগাজিন পাঠক ফোরামের পক্ষ থেকে সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলুকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। শুভ জন্মদিন। নির্ভয়ে এগিয়ে যান, বলিষ্ঠ লেখার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন সত্যের বার্তা। ভালো থাকুন, বেঁচে থাকুন অনেকদিন ….অনেক বছর। রাঙিয়ে দিন পৃথিবী, আলোকিত হোক আপনার জীবন।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








