Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সাজ্জাদ-লিটুর নেতৃত্বে নিউইয়র্ক স্টেট বিএনপির আরেকটি কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: August 24, 2016 | 5:25 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : ঐক্যের নামে নিউইয়র্ক স্টেট বিএনপির আরেক দফা ভাঙ্গন হলো। ২৩ আগস্ট মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পারভেজ সাজ্জাদ এবং মতিউর রহমান লিটুর নেতৃত্বে চতুর্থ কমিটির ঘোষণা এলো। এর আগে আরো ৩টি কমিটির ঘোষণা হয়েছে। তারাও ঐক্যের স্লোগানই দিচ্ছেন। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে আড়াই বছর আগে। এরপরই নিউইয়র্কে বিএনপি পরিবারের লোকজন ৫ খন্ডে বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি শুরু করেছেন। সাংগঠনিক এই বিরোধ নিরসনে বিএনপি নেতা তারেক রহমানের দোহাই দিয়ে আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন মাস তিনেক আগে সম্মেলনের উদ্যোগ গ্রহণ করেন। সে অনুযায়ী বিএনপির পরীক্ষিত নেতারা এক টেবিলে জড়ো হন এবং সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করেন। নগদ এক ডলার প্রদান করে বিএনপির সদস্যপদ নেন ২৩০০ জন। এতদসত্বেও বিএনপির সমর্থকদের একটি অংশ নির্বাচনের এ প্রক্রিয়া থেকে সরে দাঁড়ান। তারা অভিযোগ করেন এহসানুল হক মিলনের পক্ষপাতিত্বমূলক আচরণের।

এমনকি পদ-পদবির টোপ দিয়ে চাঁদাবাজির প্রকাশ্য অভিযোগও উঠে মিলনের বিরুদ্ধে। এক পর্যায়ে জুলাই মাসের শেষ সপ্তাহে বিএনপির একাংশের এক কর্মসূচিতে মিলনের ওপর হামলার ঘটনাও ঘটে। এমনি অবস্থায় মিলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মোটা অর্থে মনোনয়নপত্র ক্রয় করেন নিউইয়র্ক স্টেট বিএনপির গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের জন্যে। মনোনয়নপত্র বাছাইয়ের পর সভাপতি প্রার্থী পারভেজ সাজ্জাদ এবং সেক্রেটারি প্রার্থী মতিউর রহমান লিটুসহ তাদের প্যানেলের সকলেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরপরই প্রতিমন্ত্রী মিলন নির্বাচনের সকল প্রক্রিয়া স্থগিত করেন। নির্বাচনী প্রক্রিয়ার চ’ড়ান্ত মুহূর্তে মিলনের এ সিদ্ধান্তে অনেকেই হতভম্ব হন। এক পর্যায়ে মিলনের গঠিত নির্বাচন কমিশন প্রথা অনুযায়ী মনোনয়নপত্র জমাদানকারিদের (যেহেতু কারোরই প্রতিদ্বন্দ্বি ছিলেন না) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এরা হলেন সভাপতি পদে আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু এবং সেক্রেটারি এম এ বাতিনের নেতৃত্বাধীন প্যানেল। আর এভাবেই মিলনের সমর্থকরাও দ্বি-খন্ডিত হয়ে পড়েন। এর আগে মিলনের নির্বাচনী প্রক্রিয়াকে পক্ষপাতদুষ্ট হিসেবে অভিহিতকারিরা পাল্টা স্টেট কমিটি ঘোষণা দিয়েছেন। সেই কমিটির সভাপতি ও সেক্রেটারি হচ্ছেন যথাক্রমে মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সাঈদুর রহমান সাঈদ। সাংগঠনিক অরাজক পরিস্থিতির সুযোগে ইমরান খান রনের নেতৃত্বে আরেকটি স্টেট কমিটি ঘোষণা করা হয়েছে গত সপ্তাহে। অর্থাৎ পারভেজ সাজ্জাদ ও মতিউর রহমান লিটুর এ ঘোষণার পর নিউইয়র্ক স্টেট বিএনপির ৪টি পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটলো।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন নর্দার্ন বুলেভার্ডে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি পারভেজ সাজ্জাদ উল্লেখ করেন, ‘উদ্ভ’ত পরিস্থিতি মোকাবেলা ও দলীয় ঐক্য রক্ষার স্বার্থে তৃণমূল নেতা-কর্মীদের দাবীর পরিপ্রেক্ষিতে আমরা সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে ‘নিউইয়র্ক স্টেট বিএনপি’র কমিটি গঠন করতে বাধ্য হই। আজকে আপনাদের মাধ্যমে সকলকে জানান দেওয়ার জন্য নিউইয়র্ক স্টেট বিএনপি’র ১০১ সদেস্যর নব-নির্বাচিত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হলো। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে আদর্শে লালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠণতন্ত্র ও শৃংখলা মেনে এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গতিশীল নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে নিউইয়র্কে দলের কাজকে সুসংগঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দলীয় শৃংখলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’

সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সভাপতি পারভেজ সাজ্জাদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকির এইচ হাওলাদার, সহ-সভাপতি হুমায়ূন কবির, জাফর তালুকদার, ফখরুল ইসলাম মাছুম, শেখ হায়দার আলী, শেখ আনছার আলী, মো: আব্দুর রব, হাজী নূরুল ইসলাম, মেয়র আবুল কালাম আজাদ, রাহি আজাদ ও আতিয়ার রহমান রাজু, সাধারণ সম্পাদক: মতিউর রহমান লিটু, যুগ্ম সম্পাদক: নূরে আলম, রাশেদ চৌধুরী বিপ্লব, মো: মাইনুল ইসলাম মুহিত, মো: নূরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, ‘নির্বাচন কমিশন খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্ধারিত সদস্য ফরম পূরণ করে সদস্য হওয়ার আহবান জানান। কিন্ত নির্বাচন কমিশন যে সময় বেঁেধ দেন, তারমধ্যে নিউইয়র্কে বসবাসরত হাজার হাজার নেতা-কর্মীর নির্ধারিত ফরম পূরণ করে সদস্য হওয়া দুরুহ হয়ে পড়ে। কোন রকম যাচাই-বাছাই ছাড়া ভোটার তালিকা না করে নিজেদের মনগড়াভাবে মনোনয়নপত্র জমা, প্রত্যাহার ও ভোট গ্রহনের তারিখ নিদিষ্ট করেন।’

লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয়, ‘দল সম্প্রসারণের স্বার্থে ব্যাপকতর অংশ গ্রহণের মাধ্যমে ভোটার তালিকা হাল-নাগাদ করে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের সকল কার্যক্রম পিছানোর জন্য লিখিত ভাবে অনুরোধ জানাই নির্বাচন কমিশন বরাবর। কিন্তু নির্বাচন কমিশন একঘেয়েমি, অদুরদর্শীতা এবং অদক্ষতার পরিচয় দিয়ে একটি পক্ষকে বিশেষ কারণে সমর্থন করায় আমরা শেষ মুহুর্তে নির্বাচন বয়কট ও পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হই। সাথে সাথে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন বিষয়ক অনিয়মগুলো হাই কমান্ডকে অবহিত করি।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV