Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মহিলা জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক কমিটি গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: August 24, 2016 | 8:51 PM

নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ মেজবান রেষ্টুরেন্টের মিলনায়তনে গত ২০শে আগষ্ট শনিবার সন্ধ্যা ৭ টায় মহিলা জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা গঠনের লক্ষ্যে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক যৌথ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাপার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমান ও সভা পরিচালনা করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জাপার সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি আলহাজ্ব এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান অনিক, জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা মুহসিন, নুরুল আলম, মহিলা সম্পাদিকা শাহানাজ বেগম, সদস্য সুজিতা সরকার, নাজমিন আক্তার প্রমুখ।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ’র হাতকে শক্তিশালী করার জন্য জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাথে সহযোগী সংগঠন হিসেবে মেয়াদ উত্তীর্ণ মহিলা জাতীয় পার্টির কমিটিকে কেন্দ্রের নির্দেশে বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠন করার যানতীয় কার্যক্রম সম্পন্ন করবে।
আহ্বায়ক কমিটি : আহ্বায়ক-সুজিতা সরকার, যুগ্ম আহ্বায়ক অশ্রু রাণী দে, কানিজ আয়েশা, সদস্য সচিব- শাহানাজ বেগম, সদস্য – নাসমিন আক্তার, বাবলী হোসাইন, রিতা আক্তার, তানবিন আক্তার, শামীমা আক্তার, প্রিয়া আক্তার, শাহিনা মুজিব।
যৌথ সভায় বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমান জঙ্গিবাদ, অসম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত বর্তমান বাংলাদেশ সরকার যে কর্মসূচী হাতে নিয়েছে সে কর্মসূচীকে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি সমর্থক করে যাচ্ছে। বাংলাদেশ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় যে সন্ত্রাস নির্মূল কমিটি গঠন করা হয়েছে তারা যেন নিরহ মানুষকে হয়রানি না করে সে দিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আহ্বান জানানো হয় এবং এই কাজে জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠন ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি এক যোগে কাজ করে যাবে বলে ঘোষনা দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV