মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : অভিবাসন ইস্যুতে নমনীয় হলেন ট্রাম্প
অভিবাসন ইস্যুতে নিজের অবস্থান পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই প্রার্থী এবারে ইঙ্গিত দিলেন, অভিবাসন আইনের প্রয়োগ নিয়ে তিনি ‘নমনীয়’ হওয়ার বিষয়ে উন্মুক্ত রয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। খবরে বলা হয়, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তিনি অভিবাসন প্রসঙ্গে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। একদিন আগেও সোমবার তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন, বিদ্যমান অভিবাসন আইন অনুসরণ করবেন তিনি। এই আইন অনুযায়ী দেশে অবস্থানরত অনেক ‘খারাপ’ অভিবাসীকে দেশ থেকে বের করে দেয়া হবে। এ বিষয়ে ছাড় দেবেন না তিনি। মঙ্গলবারই সেই অবস্থান থেকে খানিকটা সরে এলেন তিনি। টেক্সাসের অস্টিনে ফক্স নিউজের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে সঞ্চালক শেন হ্যানিটি তাকে জিজ্ঞাসা করেন, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, সব আইন মেনে চলছেন এবং নিজেদের সন্তানদেরও এই ভূখণ্ডেই লালন-পালন করেছেন তাদের বিষয়ে ট্রাম্প নিজের অবস্থানের পরিবর্তন করবেন কি না। এর জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই নমনীয় হওয়ার সুযোগ রয়েছে। কারণ আমরা মানুষকে আঘাত করতে চাই না। আমাদের দেশে অনেক ভালো মানুষই রয়েছেন, আমরা তাদের চাই। আমরা কেবল আইন অনুসরণ করব।’
ট্রাম্প এর আগে বারবার বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবেন। অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান থেকে সরবেন না বলেও উল্লেখ করেছিলেন একাধিকবার। তবে মঙ্গলবারের অনুষ্ঠানে ট্রাম্পকে এই ইস্যুতে ভিন্ন অবস্থানে দেখা গেল। এ সময় তিনি গুরুত্বপূর্ণ এই নীতিতে উপস্থিত দর্শকদের মতামতও গ্রহণ করেন। ট্রাম্প বলেন, ‘এমন অনেকেই রয়েছেন যারা এই দেশে ২০ বছর ধরে বাস করছেন। তারা অনেক ভালো কাজ করেছেন। আমরা কি তাকে বা তার পরিবারকে ফেরত পাঠিয়ে দেবো?’ এমন প্রশ্নের জবাবে উপস্থিত দর্শকদের মতামত অবশ্য ছিল বিভক্তিমূলক। ট্রাম্প যখন এসব ব্যক্তিকে যুক্তরাষ্ট্রেই রেখে দেয়ার কথা বলেছেন, তখন একদল দর্শক উল্লসিত হয়েছেন। আবার তাদের বের করে দেয়ার কথা বললে উল্লসিত হয়েছেন বাকিরা। ট্রাম্প তখন বলেন, অভিবাসীদের ফেরত পাঠানো প্রসঙ্গে ‘দ্রুতই একটি সিদ্ধান্তে উপনীত’ হবেন তিনি। এর আগে যখন তিনি বলেছিলেন যে, অভিবাসন প্রসঙ্গে নিজের অবস্থান বদলাবেন না, তার সেই অবস্থানও আবার দ্রুতই বদলে গেল।মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ