Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নামে কতিপয় বিদ্রোহী সংবাদ সম্মেলনে মিথ্যা ও কাল্পনিক তথ্য প্রদান করে সরকার ও দলের ভাবমুর্তি বিনষ্ট করেছেন

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: August 25, 2016 | 12:22 PM

নিউইয়র্ক : গত মঙ্গলবার নিউইয়র্ক এর স্থানীয় রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নামে কতিপয় বিদ্রোহী ব্যক্তি তথাকথিত সংবাদ সম্মেলনে মিথ্যা ও উদ্ভট বক্তব্য পেশ করেছেন। সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অর্থ বাংলাদেশ থেকে নিয়ে আসার কথা উল্লেখ করেন যা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্য প্রনোদিত। সংবর্ধনার যাবতীয় ব্যয়ভার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নিবেদিত নেতা, কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীরা বহন করে। এধরনের মিথ্যা তথ্য সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট করে, যা প্রকারান্তে বিএনপি জামাত ও স্বাধীনতা বিরোধীদের উৎসাহিত করবে। তাই তাদেরকে অবিলম্বে মিথ্যা ও কাল্পনিক তথ্য বিবৃতির মাধ্যমে প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ