Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রবাসী নরসিংদী জেলা সোসাইটি ইউএসএ’র বনভোজন ও ঈদ পূনর্মিলনী

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: August 26, 2016 | 9:51 PM

নিউইয়র্কের লং আইলেন্ডের হেমস্টেড লেক স্টেট পার্কে গত ১৪ই আগষ্ট রবিবার প্রবাসী নরসিংদী জেলা সোসাইটি ইউএসএ, ইন্ক এর  ৪র্থ বারের মত অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন ও ঈদ পূণর্মিলনী উৎসব। সকাল থেকেই লেক সংলগ্ন ফিলিপ স্কট পেভিলিয়নের সবুজ ছায়াঘেরা পরিবেশে নরসিংদী বাসীর আগমনে পিকনিং স্পটটি ক্রমান্বয়ে পরিপূর্ন হয়ে উঠে। দুটি বিলাস বহুল বাস ও শতাধিক প্রাইভেট কার যুগে আনুমানিক প্রায় ৫শত লোকের সমাগম ঘটে। সকালে সুস্বাধু নাস্তার মাধ্যমে পিকনিকে আগতদের আপ্যায়ন করা হয়।

বেলা ১২টায় সোসাইটির সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শামীম গফুরের পরিচালনায় বাংলাদেশ থেকে আগত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আইন সমিতির সভাপতি জানাব এ.কে.এম. আফজাল উল মনির, উদ্বোধক জনাব সরকার ইসলাম সিইও, নিউইয়র্ক পিকনিক কোঃ। বিশেষ অতিথি রিয়ার এডমিরাল অবঃ নূরুল ইসলাম (সাবেক নৌবাহিনীর প্রধান) বিশেষ অতিথিএস.এম. জাহাঙ্গীর সরকার বিশিষ্ট সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত অতিথি বৃন্দের ও বনভোজন কমিটির সমন্বয়কারী জনাব আশরাফুল ইসলাম মোমেন, আহ্বায়ক জনাব ফিরোজ আহমেদ, সদস্য সচিব আবু ছাইন আখতার বাবুল সহ সোসাইটির সকল নেতা কর্মীর উপস্থিতিতে উদ্বোধক জনাব সরকার ইসলাম সাহেব বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় করতালির মাধ্যমে বনভোজনে আগত সম্মানিত অতিথিদের স্বাগত জানানো হয়।

উদ্বোধনের পর শুরু হয় খেলাধুলা। খেলাধুলার মধ্যে ছিল ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগিতা, ফুটবল প্রীতিম্যাচ, মহিলাদের বালিশ খেলা ইত্যাদি। এ পর্ব পরিচালানা করেন সিনিয়র সহ সভাপতি বাবু রঞ্জিত সাহা। প্রচন্ড গরমের আরামের জন্য দুপুরের খাবারের পূর্বে সুস্বাধু আইসক্রীম পরিবেশন করা হয়। তা ছাড়া পিকনিক কমিটির আহ্বায়ক জনাব ফিরোজ আহম্মেদ হাট ডগের ব্যাবস্থা করেন। বনভোজনে ভোজন বিলাসীদের জন্য ছিলো ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টের সুস্বাধু খাবার, ঝাল মুড়ি, হটডগ, চা, পান, তরমুজ। মহিলা সম্পাদিকা আফিয়া বেগম (খুকি) সবার জন্য রসমালাইয়ের আয়োজন করেন।

বনভোজনের বিশেষ আকর্ষন ছিল র‌্যাফেল ড্র। ১ম পুরস্কার নিউইয়র্ক-ঢাকা- নিউইয়র্ক বিমান টিকেট, ২য় পুরস্কার ৫৫ ইঞ্চি স্মার্ট ৪কে টিভি, ৩য় পুরস্কার ল্যাপ টপ সহ দশটি পুরস্কার। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির যুগ্ম চেয়ারম্যান জনাব ফিরুজ আহম্মেদ (কারন)। তাছাড়া বনভোজন কমিটির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন যুগ্ম সমন্বয়কারী ইসমাইল হোসেন, শেখ মোঃ মামুন, যুগ্ম সদস্য সচিব নূরুল ইসলাম, আমিনুল হক প্রমুখ অত্যান্ত পরিশ্রমের মাধ্যমে বনভোজনকে আরো সুন্দর করে তুলে। সম্মানিত অতিথিদের মধ্যে আরে উপস্থিত ছিলেন কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার সভাপতি প্রফেসর মনির হোসেন খান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভিপি, সাবেক সভাপতি মোশারফ হোসেন খান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাকিব আলম মজুমদার, বৃহত্ত্বর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন, মোঃ মাছুদ বাদল, মোঃ জসিম উদ্দিন সরকার, মোঃ আদনান, ব্রাহ্মনবাড়িয়া সোসাইটির সহ সভাপতি একেএম আবু হানিফ ও নরসিংদী জেলা সমিতির সভাপতি আযহারুল ইসহাক খোকা, সহসভাপতি আবুল হোসেন, আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর সানী সহ আরো কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিশেষে প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথিগনের সমন্বয়ে উদ্বোধন করা হয় ওয়ারী বটেশ্বর নামক একটি স্মরনিকা। তাছাড়া র‌্যাফেল ড্র এর দ্বায়িত্বে ছিলেন সোসাইটির সহ সভাপতি সরকার জহির ও মহিলা সম্পাদিকা আফিয়া বেগম খুকি। শেষান্তে প্রধান অতিথি একেএম আফজাল উল মনির তার বক্তব্যে নরসিংদীবাসীর মাঝে সৌহাধ্য পূর্ন মনোভাব ও সবাই কাধে কাধ মিলিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এবং নরসিংদীবাসীর মঙ্গল কামনা করেন। অতঃপর সংগঠনের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন সাবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ২০১৬ সালের বনভোজন ও ঈদ পূনর্মিলনীর সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV