Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

হামলার আশংকায় তটস্থ কানাডার পুলিশ : আইসিসে ৫০ যুবতীসহ ২৪০ কানাডিয়ান

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: August 26, 2016 | 10:09 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : কানাডা থেকে গত দু’বছরে ২৪০ তরুণ-তরুণী আইসিসে (ইসলামিক স্টেট প্রতিষ্ঠার কথা বলে বিশ্বব্যাপী সন্ত্রাসে লিপ্ত সংগঠন) যোগদান করেছে। এরমধ্যে কমপক্ষে ৬০ জন কানাডায় প্রত্যাবর্তন করে তাদের মতাদর্শের লোকজনকে সন্ত্রাসে উদ্বুদ্ধ করছে। কানাডাতেও সন্ত্রাসী হামলার এহেন আশংকা ব্যক্ত করা হয়েছে ২৫ আগস্ট প্রকাশিত সরকারী গ্যাজেটে। কানাডার সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান একই উদ্বেগ ও আশংকা প্রকাশ করেছেন কানাডা সিনেট কমিটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর বক্তব্য উপস্থাপনকালে। রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশের তথ্য অনুযায়ী, দেশ ত্যাগের পর জঙ্গি হিসেবে প্রশিক্ষণ গ্রহণ এবং বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলায় অংশগ্রহণকারি এসব কানাডিয়ানের প্রতি ৫ জনের একজনই হচ্ছে তরুণী/যুবতী। অনেকে স্বামী ও সন্তানসহ ‘আইসিস’ এ যোগ দিয়েছে।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, কানাডাসহ পশ্চিমাদেশগুলো বিশেষভাবে উদ্বিগ্ন নিজ দেশের লোকজনের আইসিসে যোগদানের সংবাদে। এসব দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী আরো বেশী তটস্থ, ঐসব লোকজন ট্রেনিং গ্রহণের পর নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করে মারাত্মক কোন হামলার আশংকায়। কানাডার গোয়েন্দারাও সাম্প্রতিক সময়ে বিশেষভাবে উদ্বিগ্ন। এ মাসের গোড়ার দিকে ২৪ বছর বয়েসী এক যুবক বিষ্ফোরণ ঘটিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কানাডা কর্তৃপক্ষকে সতর্ক করে দেয় যে, আইসিসের অনুসারিরা কানাডায় হামলার ষড়যন্ত্র করছে। এরপরই অন্টারিও’র ছোট্ট একটি শহরের সন্দেভাজন ঐ যুবককে পুলিশ চার্জ করতে গেলে সে নিজের সাথে রাখা বিষ্ফোরক ফাটিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে। এর দু’বছর আগে অটোয়া পার্লামেন্ট ভবনে ঢুকে গুলি বর্ষণকালে এক বন্দুকধারিকে কানাডার পুলিশ হত্যা করতে সক্ষম হয়।

শিশু সন্তানসহ কানাডা ছেড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেস করে সিরিয়ায় গিয়ে যে সব যুবতী আইসিসে যোগ দিয়েছে, তারা মূলত: সন্ত্রাসে লিপ্ত যুবকদের বিয়ে করেছে। এরপর তারা কীভাবে দিনাতিপাত করছে সে ব্যাপারে কানাডা পুলিশের কাছে বিস্তারিত তথ্য নেই। তবে কেউ কেউ সন্ত্রাসী হামলায় অংশ নিচ্ছে। আবার কেউ কেউ কানাডা থেকে তাদের পরিচিতদের আইসিসে যোগদিতে উৎসাহিত করছে। কানাডা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০২ সাল থেকে এ যাবত সন্ত্রাসী হিসেবে মোট ২০ কানাডিয়ানকে কারাদন্ড দেয়া হয়েছে। আরো ২১ জনের বিরুদ্ধে চাজী গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV