নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে সামার প্রোগ্রাম সমাপনী উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীর ব্যাপক অংশগ্রহণে নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন উত্তর আমেরিকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালের সামার প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। নিউইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভ্যাকেশন থাকায় প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা এ সুযোগে স্পেশাল শিক্ষা নিতে অংশ নেয় এ সামার প্রোগ্রামে। গত বুধবার মামুন’স টিউটোরিয়ালের জ্যাকসন হাইটস ও ব্রঙ্কস শাখায় সামার প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রী-ছাত্রীরাও তাদের অভিব্যক্তি ব্যক্ত করে। ছাত্রী-ছাত্রীরা শিক্ষক শেখ আল মামুনের শিক্ষা শৈলীর প্রশংসা করে তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। এ সময় বিপুল সংখ্যক অভিভাবকও উপস্থিত ছিলেন।
সমাপনী উৎসবে প্রিন্সিপাল শেখ আল মামুন বলেন, সামার প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে অনেক ভালো ফলাফল করতে সক্ষম হবে।
অভিভাবকরা জানান, সামার প্রোগ্রামে অংশগ্রহণের ফলে শিক্ষা বর্ষের শুরতেই ছাত্রী-ছাত্রীদের বাড়তি প্রস্তুতি হিসেবে কাজে আসবে এ কর্মসূচি।
উল্লেখ্য যে, নিউইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভেকেশান শেষে আগামী ৮ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ