Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
সব ক্যাটাগরি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই ইউএসএ’র আনন্দঘন বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: August 27, 2016 | 9:32 PM

নিউইয়র্ক : শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই ইউএসএ ইন্ক-এর বার্ষিক বনভোজন গত ২১ আগস্ট রোববার কুইন্সের এস্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হয়। সবুজে ঘেরা পার্ক ও ইস্ট রিভারের তীরে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পিকনিক-২০১৬ উদযাপন কমিটির আহ্বায়ক সেকেন্দার আলী। বক্তব্য রাখেন প্রবীণ কৃষি বিজ্ঞানী ওয়াহিদুজ্জামান চৌধুরী, আসাদুল বাকী, আওলাদ হোসেন, আব্দুস সবুর, এলামনাই সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কিরণ, বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব আনিসুল হক সোহেল। বনভোজনে অংশগ্রহণকারীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা পারিচালনা করেন মাজহারুল হক শওকত, যুগল কিশোর নাথ, অলোক নাথ, তানভীর সিদ্দিকী রনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এনওয়াই পিডি অফিসার ও কৃষিবিদ রেজাউল করিম রেজা, জিয়াউল ইসলাম। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু তাহের, জাভেদ খসরু, শওকত রচি, আবিদুর রহিম, শিবলী চৌধুরী কায়েস, মমিনুর রহমান, শিক্ষাবিদ শেখ আল মামুন ও রাজনীতিক মুরাদ। বনভোজনকে সফল করতে কমিউনিটির বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান র‌্যাফেল ড্র’র গিফট প্রদান করে। এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন- মামুন’স টিউটোরিয়াল, পার্ক চেস্টার ফ্যামিলি ফার্মেসি, আল আকসা গ্রোসারী ও রেস্টুরেন্ট, স্টারলিং ফার্মেসি, প্রিমিয়ার সুইটস, খামারবাড়ী গ্রোসারী, এটর্নি মঈন চৌধুরী, মান্নান গ্রোসারী, শাড়ী মেলার মুনমুন, যুগল কিশোর নাথ, কমিউনিটি একটিভিস্ট কামাল আহমেদ, বিদ্যুৎ রায়, মাদারীপুর জেলা সোসাইটি, ওয়েলফেয়ার, কৃষিবিদ আব্দুল কাদির। ক্রীড়া পর্বের প্রধান আকর্ষণ ছিল মহিলাদের পিলো নিক্ষেপ। এতে প্রথম হয়েছেন শেরে বাংলা এলামনাই-এর সদস্য তানভীর সিদ্দিকীর স্ত্রী ও নববধূ ফারহানা তানজীন দীপা। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মিসেস শওকত ও মিসেস আসাদুল বাকী। বড়দের বল নিক্ষেপে জয়ীরা হলেন- মাজহারুল ইসলাম, আনিসুল হক সোহেল ও আসাদুজ্জামান কিরণ। র‌্যাফেল ড্রতে পুরস্কার প্রাপ্তরা হলেন- মো. এন ইসলাম (ল্যাপটপ), কৃষিবিদ জিয়াউল ইসলাম জিয়া (টিভি), মইনুল ইসলাম (স্মার্ট ফোন), মাইশা/মিজান (শাড়ি ও ট্যাবলেট), মনোয়ারুল ইসলাম (প্রিন্টার), আসাদুল বাকী (ডিনার সেট), ওয়াহিদুল ইসলাম চৌধুরী (ডিনার সেট-২), শহিদুল হক (ফ্যান) ও যুগল কিশোর নাথ (কফি মেকার)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV