মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : তিন দিনে ৭ পয়েন্ট খোয়ালেন হিলারি
প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্পের তুলনায় ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। কিন্তু তিনদিন আগেও এ ব্যবধান ছিল ১২ পয়েন্টের। অর্থাৎ, তিনদিনে ৭ পয়েন্ট খুইয়েছেন তিনি। শুক্রবার প্রকাশিত রয়টার্স ও ইপসোসের একটি জরিপে এই চিত্র উঠে এসেছে। রয়টার্সের খবরে বলা হয়, ২২ থেকে ২৫শে আগস্টে চালানো মতামত জরিপে দেখা গেছে, ৪১ শতাংশ সম্ভাব্য ভোটার হিলারিকে সমর্থন করছেন। ৩৬ শতাংশের সমর্থন ছিল ট্রাম্পের দিকে। ২৩ শতাংশ বলেছিলেন তারা এ দুজনের কাউকে বেছে নেবেন না, কিংবা উত্তর দিতে চান না বা ভোট দেবেন না। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক দিন ধরেই এগিয়ে ছিলেন। জুলাইয়ে নিজ নিজ দল থেকে উভয়ের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই ছিল হিলারির জয়জয়কার। তার প্রতি সমর্থন ছিল ৪১ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত। মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে তার সমর্থনের ব্যবধান সর্বোচ্চ ১২ পয়েন্টে পৌঁছায়। গত সপ্তাহে হিলারির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে গেছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, হিলারির পারিবারিক ফাউন্ডেশনে যারা অনুদান দিয়েছেন তাদেরকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অনৈতিক সুবিধা দিয়েছেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হিলারি। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সরকারি সার্ভারের বদলে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে, ট্রাম্প ও হিলারি এবার আমেরিকার কৃষ্ণাঙ্গ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন আদায়ের লড়াই করছেন। আর ট্রাম্প তার অভিবাসন নীতিতে নরম হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
‘ট্রাম্পের সুস্বাস্থ্যের সনদ দিয়েছিলাম ৫ মিনিটে’
ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য শারীরিকভাবে সুস্থ। এ রিপোর্ট দিতে মাত্র ৫ মিনিট সময় নিয়েছিলেন ডাক্তার হ্যারল্ড বর্নস্টাইন। এনবিসি নিউজের কাছে এ কথা স্বীকার করেছেন ডাক্তার নিজেই। গত ডিসেম্বরে ট্রাম্পের ডাক্তারি ছাড়পত্র দিয়েছিলেন হ্যারল্ড। এতে তিনি লিখেছিলেন, প্রেসিডেন্সিতে নির্বাচিত হওয়া ইতিহাসের সব থেকে সুস্থতম ব্যক্তি হবেন ট্রাম্প। শুক্রবার হ্যারল্ড জানিয়ে দিলেন, ওই রিপোর্ট লিখতে খুব বেশি সময় তিনি নেননি। তিনি বলেন, ‘আমি দ্রুত কয়েকটি লাইন লিখে দিতে চেয়েছিলাম যেন তারা খুশি হয়।’ হ্যারল্ড জানান, যখন তিনি ওই নোটটি লিখছিলেন তখন তিনি তাকে নিতে আসার জন্য একটি লিমো আসার জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘তাড়াহুড়োয় আমার মনে হয় আমি যা লিখতে চেয়েছিলাম সেটা ঠিক ওভাবে প্রকাশ হয় নি।’ সিএনএন’র খবরে বলা হয়, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ও তার মিত্ররা সম্প্রতি হিলারি ক্লিনটনের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ডাক্তার হ্যারল্ড বর্নস্টাইনের নোট ছাড়া অন্য কোনো স্বাস্থ্যবিষয়ক রেকর্ড প্রকাশ করা হয়নি।
সিএনএন’র ব্রায়ানা কেইলার বলেছেন, ট্রাম্প যে সুস্থ সেটা বিশ্বাস করার জন্য কোনো তথ্যই নেই। ট্রাম্পের ডাক্তারের দেয়া চিঠিটি চূড়ান্ত হাস্যকর। ওই চিঠি অপর যেসব ডাক্তার দেখেছেন আপনি যখন তাদের সঙ্গে কথা বলবেন তখন এটা স্পষ্ট হয়ে যাবে।’ ’মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ