যুক্তরাষ্ট্র প্রবাসী একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী আর নেই

এনআরবি নিউজ জানায়, নিউমোনিয়া, রক্তচাপ বেড়ে যাওয়া, তাপমাত্রা চরমে উঠা, ব্লাড-ইনফেকশন হওয়ায় মলের সাথে রক্ত যাওয়াসহ জটিল কিছু রোগে আক্রান্ত হওয়ায় ২১ আগস্ট ভোর রাতে তাকে এই হাসপাতালে নেয়া হয়েছিল। এর ৪দিন পর তার জ্ঞান ফিরলে তাকে খাবার দেয়া হয়। সে সময় তিনি তার স্ত্রীর সাথে এবং ভিজিটরদের সাথে কথাও বলেন। তবে তা ছিল অসংলগ্ন। প্রবাসের সাংবাদিক আকবর হায়দার কিরণ সে সময় (২৪ আগস্ট) তার একটি ভিডিও সাক্ষাতকার গ্রহণ করেন। সেটি ধারণ করেন প্রবাসের জনপ্রিয় ফটো-সাংবাদিক নিহার সিদ্দিক। সেটি হচ্ছে কবি শহীদ কাদরীর সর্বশেষ সাক্ষাতকার। তার মৃত্যুর সংবাদ জানার পর প্রবাসের কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা হাসপাতালে ছুটে যান। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৪২ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণকারি এই কবি তার জন্মের মাসেই মারা গেলেন। তিনি ১৯৮৫ সাল থেকেই যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন-যাপন করছিলেন। বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের পর বছর দুয়েক আগে তাকে একুশে পুরস্কারে ভূষিত করা হয়।
কবি এক দশকেরও অধিক সময় যাবত কিডনি রোগে ভুগছিলেন। সপ্তাহে দুদিন তাকে হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করতে হতো। ৫ বছর যাবত তিনি হুইল চেয়ারে চলাফেরা করতেন। কবির প্রথম স্ত্রী নাজমুন্নেসা পিয়ারি থাকেন জার্মানীতে। দ্বিতীয় স্ত্রী ডানা ইসলাম মারা গেছেন। তৃতীয় স্ত্রী নীরা কাদরী ছিলেন কবির নিত্য সঙ্গী। মৃত্যুর সময়েও তিনি তার পাশেই ছিলেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ