নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ ৫ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) ছাত্রী-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করবে আগামী ৫ সেপ্টেম্বর সোমবার। ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টারলিংয়ের ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে এদিন বিকেল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যে ৮ টা পর্যন্ত নিউইয়র্কের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশী কমিউনিটির ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে এ স্কুল সামগ্রী বিতরণ করা হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল, স্টারর্লিং ফার্মেসীর কর্ণধার আবদুল চৌধুরী জাকি, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি আল ওয়াহিদ নাজিম প্রমুখ।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর : স্টারর্লিং ফার্মেসী ও ডায়নামিক ট্যাক্স, স্পন্সর : মো. এন মজুমদার মাস্টার অব ল, মামুন’স টিউটরিয়াল ও আল আকসা গ্রোসারী এন্ড হালাল মিটস।
সংগঠনটির সভাপতি এন ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রবাসী বাংলাদেশী
ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফ্রি স্কুল সাপ্লাই গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature