বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রবাসীদের সহযোগিতা চাই – নিউইয়র্কে আলোচনা সভায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
নিউইয়র্ক : বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেন বাংলাদেশের চলচিত্র জগতের স্বনামধন্য চিত্রনায়ক ও বাংলাদেশে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। গত ২৫শে আগস্ট বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যামাইকায় স্টার কাবাব রেস্টুরেন্টে আয়োজিত ‘নিরাপদ সড়ক চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একথা বলেন।
আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকার জামাল উদ্দীন হোসেন, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ মোরশেদ আলম, লেখক ও সাংবাদিক ফাহিম রেজা নুর, লেখিকা ও সাংবাদিক লিজি রহমান, পাবনা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ওয়াজেদ আলী খান বাচ্চু, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আব্দুল লতিফ ও অটিজম সোসাইটির প্রতিষ্ঠাতা এটর্নি রুবাইয়া রহমান। লেখিকা ও সাংবাদিক লিজি রহমান তার বক্তব্যে বলেন আট বছর পূর্বে কুইন্স বুলুবার্ডে আমার ছেলে সাইকেল চালাতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত হয়। সেই থেকে আমি নিউইয়র্কের সড়কে বাইক লেন চালূ করার আন্দোলন করে আসছি। আজ বিভিন্ন সড়কে আপনারা যে আলাদা বাইক লেন দেখছেন এটা আমার দীর্ঘ আন্দোলনের ফল। মোরশেদ আলম তার বক্তব্যে বলেন আজ অনেক বছর হয়ে গেল, ভিসা পেয়ে যুক্তরাষ্ট্রে আসার একদিন পূর্বে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আমি আমার পরিবারের সদস্যদের হারিয়েছি – সড়ক দুর্ঘটনায় কাউকে অকালে হারানোর দুঃখ আমি আজো অনুভব করি। কিন্তু বাংলাদেশে সড়ক পারাপারে যেমন জনগণের সচেতনতা নেই তেমন চালকদের কোন ট্রেনিং নেই। ‘নিরাপদ সড়ক চাই’ গত ২৩ বছর ধরে যে আন্দোলন করে যাচ্ছে তার সাথে আমরা একাত্ততা ঘোষণা করছি।
পাবনা জেলা ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী ইসমাইল হোসেন স্বপনের আয়োজনে ও পরিচালনায় এই আলোচনা সভার প্রধান আলোচক ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন ২৩ বছর পূর্বে আমার দুটি সন্তান খুব ছোট ছিল যখন সড়ক দুর্ঘটনায় আমি আমার প্রিয় স্ত্রীকে হারাই। সেই থেকে চলচিত্র জগতকে বিদায় জানিয়ে আমি সাধারণ জনগণের পাশে এসে দাড়াই এবং নিরাপদ সড়কের দাবী জানিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছি। কিন্তু নিরাপদ সড়ক প্রতিষ্টা, চালকদের শিক্ষা ও ট্রেনিং, জনগণের সচেতনতা গড়ে তুলতে সরকার থেকে অতীতে যেমন কোন সহযোগিতা পাইনি, এখনো তেমন কোন সহযোগিতা পাচ্ছিনা বলেই এই আন্দোলনকে এগিয়ে নিতে অনেক বাধার সম্মুখীন হচ্ছি। প্রবাস থেকে আপনারা এই আন্দোলনে সহযোগিতা করলে আমরা বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরও এগিয়ে যেতে পারব।
সভায় আরও উপস্থিত ছিলেন ওমেন্স ফোরামের সভাপতি রোকেয়া আক্তার, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের খান শউকত, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা সমিতির সাধারণ সম্পাদক এম এ মজিদ আকন্দ, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া প্রমুখ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ