নিউইয়র্ক ষ্টেট বিএনপির দাবী বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না!
নিউইয়র্ক : নিউইয়র্ক ষ্টেট বিএনপি কতৃক আয়োজিত বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় জ্যাকসন হাইটসের একটি রেষ্ট্রুরেন্ট্রে। গত ১লা সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, ভোলা লাল মোহন উপজেলার সাবেক সভাপতি সাইদুল ইসলাম (মিলন কমিশনার)। বিএনপির রাজনীতিকে স্বচ্ছ দাবী করে প্রধান অতিথি বলেনঃ “আওয়ামীলীগ সব সময় প্রতিহিংসার রাজনীতি করে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, বিএনপি আওয়ামীলীগ থেকে প্রতিহিংসা শিক্ষা নিলেও কখনো প্রতিহিংসার রাজনীতি করে না।”
নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি সাজ্জাদ পারভেজের সভপতিত্বে ও সাধারন সম্পাদক মতিউর রহমান লিটুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সাবেক সভাপতি মোহাম্মাদ আবুল বাশার, ২০ দলীয় ঐক্যজোট নেতা, যুক্তরাষ্ট্র জাগপা সভাপতি রহমতুল্লাহ ভুইয়া। প্রধানবক্তা হিসাবে সঙ্গগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকির হাওলাদার বিএনপির রাজনীতির অংশিদার হতে হলে কমপক্ষে যে ২২টি জিনিষ জানা থাকা প্রয়োজন সম্প্রতি তারেক রহমানের দেয়া এমন বক্তব্যের বিস্তারিত আলোচনা করেন। লিখিত বক্তব্যে তিনি উপস্থিত নেতাকর্মীদের স্বাগত জানান।
সভাপতি পারভেজ সাজ্জাদ তাঁর উদ্বোধনী বক্তব্যে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন গুম বন্ধ করে অনতিবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে নেতাকর্মীদের সর্বচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক ছিনিয়ে নেয়ার ষরযন্ত্র রুখে দিতে দেশে ও প্রবাসে আন্দোলন গড়ে তোলারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনঃ সহ সভাপতি এম এ রব, সহ সভাপতি মাসুদ জালাল রাহী, যুগ্মসাধারন সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল মোমেন সোহেল, সাংগঠনিক সম্পাদক নোমান সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সনেট, আন্তর্জাতিক সম্পাদক আজমল তালুকদার, মনির খান, বায়েজিদ, আব্দুর রহমান, শহীদ উদ্দিন, এনায়েত উল্লাহ সুমন সহ আরো অনেকে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ