নিউইয়র্কে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বনভোজন অনুষ্ঠিত
নিউইয়র্ক : নিউইয়র্কের এস্টোরিয়া পার্কে গত ২৮ শে আগষ্ট যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির আয়োজনে হবিগঞ্জবাসীর উপস্থিতিতে অনুষ্টিত হল বার্ষিক বনভোজন ও মিলনমেলা । উক্ত বনভোজন ও মিলনমেলায় হবিগঞ্জবাসীর উপস্থিতি ছিল চোখে পরার মত। বনভোজন উদযাপন কমিটির আহবায়ক মোঃ ফরিদ উদ্দিন ও সদস্য সচিব সুকান্ত হরের অভ্যতনায় হবিগঞ্জবাসী মেতে উঠেছিল আনন্দ উল্লাসে । সমিতির সাধনার সম্পাদক মোঃ শিমুল হাসান ও উপদেষ্টা মুজাহীদ আনসারী যৌথ উপস্থপনায় বনভোজন স্থলে সংক্ষিপ্ত আলোচনায় সমিতির প্রেসিডেন্ট সৈয়দ সহিদুল হক আবদাল এর সভাপতিত্বে ও হবিগনজের কৃতি সন্তান এটনি মঈন চৌধুরী প্রধান অথিতি হিসেবে বক্তব্য প্রদান করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ওয়াসী চৌধুরী, এমদাদ চৌধুরী, বাংলাদেশ থেকে আগত অতিথি রোটারিয়ান আব্দুর রাজ্জাক, এডঃ সালেহ আহমেদ, নাট্য অভিনেত্রী রিচি সোলাইমান, শেখ আতিক হোসেন, ইব্রাহীম খলিল বার ভূইয়া রিজু, জামাল হোসাইন, রেজাউল ভূইয়া প্রমুখ আলোচনায় অংশ গ্রহন করেন। বনভোজন কমিটির সদস্য সাংবাদিক সেলিম আজাদ, আবু সাঈদ চৌধুরী কুটি, আব্দুল ওয়াহেদ, মিয়া মো: আকছির, আবুল কালাম, মোশারফ চৌধুরী, ফয়সল আহমেদ খান, মো: মাহমুদুল হাসান, রুকন হাকীম এর সহোযোগিতায় বনভোজনের প্রধান আকর্ষন লটারি ও খেলাধূলা, লাইভ খাসির মাংস দ্বারা খাবার পরিবেশন করা হয়। পরিষেশে বনভোজনে সবাইকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। লটারি বিজয়ী ভাগ্যবানদের নাম্বর হল ১ম পুরস্কার (গাড়ী) টিকেট নং ১০৪৫, ২য় পুরস্কার (বিমান টিকেট) টিকেট নং ১১৩৩, ৩য় পুরস্কার (টেলিভিশন) টিকেট নং ১১৫৫, ৪থ পুরস্কার (ল্যপটপ) টিকেট নং ০৮৪০, ৫ম পুরস্কার (ট্যাব) টিকেট নং ০১০৫।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ