সিটি আইডি : নিউইয়র্কে অভিবাসীদের সিটির সাথে বন্ধন আরো দৃঢ় হয়েছে
তৈয়াবুর রহমান টনি, নিউইয়র্ক : বৈধ ভিসার মেয়াদ ও অভিবাসীদের জন্য সিটি আইডি দেওয়ার পদক্ষেপ যুক্তরাষ্ট্রে এই প্রথম। গত ১৫ জানুয়ারি ২০১৫ থেকে বৈধ ভিসার মেয়াদ ও অভিবাসীদের নিউইয়র্কবাসী সবাইকে আইডি কার্ড বা পরিচয়পএ দিচ্ছে। এই আইডি বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ১০ লাখ সিটি আইডি দিয়েছেন। এই পরিচয় পএের ফলে কাগজ পএহীন অভিবাসীরা নির্ভয়ে প্রকাশ্যে জীবিকা নির্বাহ করার সুযোগ পাচ্ছেন।
বিল ডি ব্লাসিও মেয়র নির্বাচিত হওয়ার পর কাগজপএহীন অবৈধ অভিবাসীসহ নিউইয়র্ক বাসীদের জন্য আইডি কার্ড বা পরিচয়পএ দিতে গত জুনে আইন পাস করে নিউইয়র্ক সিটি কাউন্সিল। পরিচয়পএ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অবৈধ অভিবাসীরা। সব বাসিন্দাকে পরিচয়পএ দেয়ার উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ।
সম্প্রতি উইস্ট্যাট এন্ড মেটস এসোসিয়েটস এই আইডি এনওয়াইসির ওপর গবেষণা শেষে জানিয়েছে, নিউইয়র্ক সিটির শতকরা ৭৭ ভাগ ইমিগ্রান্ট জানিয়েছেন তারা এই কার্ড পাওয়ার পর তাদের ভিতরে নিউইয়র্ক সিটির সাথে বন্ধন আরো দৃঢ় হয়েছে বলে অনুভব করছেন। ৬৬.৬ ভাগ ইমিগ্রান্ট জানিয়েছেন, এই আইডি তারা এখন সহজেই ব্যবহার করছেন। কোনো বাধার সম্মুখীন হতে হয়নি।
গবেষণায় আরো বলা হয়েছে, এই কার্ডে অনেক নিউইয়র্কারের অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়েছে বলে তারা মনে করছেন। এই কার্ড তাদের সামনে অনেক সুযোগের দ্বার খুলে দিয়েছে। উইস্ট্যাট এই গবেষণা চালিয়েছে ৭৭,০০০ কার্ড হোল্ডারের সাথে কথা বলে। এই কার্ড ব্যবহারের ক্ষেত্র যাতে আরো বাড়ানো যায় সে বিষয়ে চিন্তা করছেন সিটির কর্মকর্তারা।
গবেষণায় ধরা পড়েছে, প্রথম বছরে ৪০০,০০০ কার্ডহোল্ডার সিটির কালচারাল ইন্সটিটিউশনে সদস্য পদ পেয়েছেন, ৩৯ ভাগ কার্ড হোল্ডার সিটির পাবলিক বেনিফিট পেয়েছেন এই কার্ড ব্যবহার করে, শতকরা ২৫ ভাগ কার্ড হোল্ডার তাদের সন্তানদের সাথে দেখা করতে স্কুলে গেছেন এই কার্ড দেখিয়ে, ৩০,০০০ কার্ড হোল্ডার এই কার্ডের মাধ্যমে অর্গান ডোনার হিসাবে নাম লিখেয়েছেন। যারা আইডি পেয়েছেন তারা ১৫০টি ভাষায় কথা বলেন।
নিউইয়র্ক পুলিশ, স্কুল ভবন, সুপার মার্কেট ও ফার্মেসিসহ নগর সরকারের বিভিন্ন পর্যায়ে এই আইডি গ্রহণযোগ্য। এছাড়া নিউইয়র্কের ১৩৭টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বিনামূল্যে সদস্য হওয়া যাবে এই আইডি কার্ডের বদৌলতে। এই পরিচয়পত্র ৫০ হাজারের বেশি বাংলাদেশিসহ সিটি আইডি কার্ডদিয়ে ব্যাংক হিসাব খোলা ও সম্পদ ইজারা নেয়ার সুযোগ পাচ্ছেন।
এছাড়া পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলতে বা বিশেষ কোনো ইস্যুতে দেন-দরবারেও তাদের আর প্রশ্নের মুখে পড়তে হবে না। আইনে স্বাক্ষরের আগে মেয়র বিল দে ব্লাসিয়ো বলেছিলেন, নিউইয়র্ক হচ্ছে অভিবাসীদের শহর। এ শহরে কঠোর পরিশ্রমী অভিবাসীরা নিগৃহীত হবেন- তা হতে পারে না। মেয়র বক্তব্যে বলেন, অভিবাসীরাই এ শহর গড়েছেন, তাই তাদের সব কর্মকাণ্ডে সম্পৃক্ত করেই নিউ ইয়র্কের ঐতিহ্য সমুন্নত রাখতে হবে।
যুক্তরাষ্ট্রের আদম-শুমারির তথ্য অনুযায়ী, নিউইয়র্কের ৮৪ লাখ বাসিন্দার এক তৃতীয়াংশই অন্য দেশে জন্মেছেন। শহরটিতে প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসী আছেন বলে জানান মেয়র ব্লাসিয়ো। শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা পাচ্ছে । পরিচয়পত্রে ফেডারেল ব্যাংকিংয়ের বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় সনাক্তকরণ মান নিশ্চিত করতে চায় সিটি কাউন্সিল। সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক- ভিভেরিটো বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। অবৈধ অভিবাসীরা এখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন। বাড়ি ভাড়ার চুক্তিতেও স্বাক্ষর করতে পারছেন। এছাড়া অভিবাসীদের মধ্যে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের সম্পর্কে পুলিশকে সহায়তা করতেও তারা ভয় পাচ্ছেন না। কারণ, কোনো কর্তৃপক্ষই এখন তাদের অভিবাসী মর্যাদা নিয়ে প্রশ্ন তুলতে পারচ্ছেন না।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ