Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি নাজমা খানম’র হত্যাকারী গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: September 4, 2016 | 11:48 AM

নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি নাজমা খানম হত‌্যাকাণ্ডে জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের নাম ইয়নাথন গালভেজ-মারিন।

পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী এই তরুণ ছিনতাইয়ে ব্যর্থ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত ৩১ আগস্ট রাতে বাঙালি অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা এলাকায় নিজের বাসার কাছে হামলার শিকার হন নাজমা (৬০)। ধর্ম কিংবা জাতিগত বিদ্বেষ থেকে এই হত্যাকাণ্ড ঘটে বলে নাজমার স্বজনরা ধারণা করে আসছিল।
হত্যাকাণ্ডের পর খুনি ধরতে অভিযানে নামে পুলিশ। শনিবার গালভেজ-মারিনকে গ্রেফতারের কথা জানানো হয়। এই যুবক নাজমার এলাকাতেই থাকেন। নাজমার ভাগ্নে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে ট্রানসিট অফিসার হিসেবে কর্মরত।
গত ৩১ আগস্ট স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন, স্বামীর হাঁপানির জন্য হাটতে কষ্ট হওয়ায় তাকে সামনে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পরে সামনে নাজমার চিৎকার শুনে তার স্বামী গিয়ে দেখেন ছুরিবিদ্ধ অবস্থায় মরণের কোলে ঢলে পড়ছেন তিনি। গ্রেফতার হওয়া গালভেজ মারিন ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের পাশাপাশি ডাকাতি ও অস্ত্র রাখার অভিযোগ দায়ের করা হয়েছে। নিউইয়র্ক পুলিশ এটি বিদ্বেষপ্রসূত হত্যাকাণ্ড নয় বলে মন্তব্য করেছে।
শুক্রবার জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজার পর রাতে বাংলাদেশে পাঠানো হয় নাজমার মরদেহ। ১০ বছর আগে ডিভি লটারিতে যুক্তরাষ্ট্রের পাড়ি জমিয়েছিলেন শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ‌্যালয়ের শিক্ষক নাজমা। তার স্বামী শামসুল আলমও সে সময় শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক ছিলেন। তাদের তিন সন্তানের মধ‌্যে একজন নিউইয়র্কে থাকেন, বাকি দুই ছেলে-মেয়ে থাকেন বাংলাদেশে। শরীয়তপুর জেলার পালং ইউনিয়নের আটিপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে নাজমাকে দাফন করা হবে বলে জানা গেছে। নিউইয়র্ক পোস্ট/ইত্তেফাক।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ