Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ কনস্যুলেট এর সহযোগীতায় নিউজার্সির আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: September 4, 2016 | 1:27 PM

আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ৩০ ও  ৩১ আগষ্ঠ মঙ্গলবার ও বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর উদ্যোগে  নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট এর সহযোগীতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়। কাউন্সিলার চৌধুরী সুলতানা পারভিনের নেতৃত্ব চার সদস্যের  কনসুলেট কর্মকর্তার মধ্য ছিলেন, পারসোনাল অফিসার মোঃ কবির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা চন্দন সাহা, ডিসপাস রাইটার সোহেল গাজী। সামাজিক এবং রাজনৈতিক দায়বদ্ধতা ও নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে  ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশীরা মেশিন রিডেবল পাসপোর্টের  জন্য আবেদন, পাসপোর্ট নবায়ন, ভিসা নবায়ন, দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন, বাংলাদেশের বিভিন্ন সনদপএের সত্যায়ন, পাওয়ার অব এটর্নি সত্যায়ন, নো ভিসা রিকোয়ার সীল মারা সহ বিভিন্ন  ধরনের সেবা গ্রহনের সুযোগ পেয়েছেন। কাউন্সিলার চৌধুরী সুলতানা পারভিন জানান, ১৪৪ জন বাংলাদেশীকে দুই দিনের ই ভ্রাম্যমান কনসুলেট সেবা দিতে পেরেছেন। তার মধ্য ৯৭ টি নো ভিসা রির্কোয়ার্ড, পাসপোর্ট নবায়ন ৩২টি, ভিসা নবায়ন ৮টি এবং জন্ম সনদ প্রদান করা হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরি শামীম এবং  বাংলাদেশ কমিউনিটি সেন্টারের কতৃপক্ষের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশীদেরকে ভ্রাম্যমান কনস্যুলেট এর সেবা গ্রহন করার জন্য ধন্যবাদ জানান। কাউন্সিলার চৌধুরী সুলতানা পারভিন জানান, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর আমন্ত্রন পেলে বাংলাদেশ কনস্যুলেটের করমকর্তাবৃন্দ সেবা পদানের জন্য সবসময় এগিয়ে আসবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV