বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর সাধারন সভা
আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন : আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে গত ৩১ই আগষ্ট বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সাউথজার্সীর বাংলাদেশীদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ঠ ব্যবসায়ী এবং চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবদুর রফিককে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়। এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরি শামীম বলেন সাউথ জার্সীর বাংলাদেশীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরনের লক্ষ্যে আবদুর রফিককে এসোসিয়েশনের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। ট্রাষ্টিবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ মোঃ কাউছারের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা এবং জাকির হোসেনের ট্রাষ্টিবোর্ডের সভায় অনুপস্থিতির কারনে এসোসিয়েশনের সভাপতি এবং কর্মকর্তাদের অনুরোধ ও বোর্ডের পাঁচজন সদস্যদের সম্মতিক্রমে নতুন চেয়ারম্যানের নিয়োগ দেয়া হয়। তারা আরো বলেন, আবদুর রফিক অনতিবিলম্বে দুইজন সদস্য নিয়োগ এবং সবার কাছে গ্রহনযোগ্য একজন ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দিয়ে যথাশ্রীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্য বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর নির্বাচন দিবেন এটাই সকলের প্রত্যাশা।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion