Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: September 5, 2016 | 5:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ উৎসব। নিউইয়র্কের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত কছেক ’শ ছাত্রী-ছাত্রীকে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করেছে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি ইনক। ৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে ব্রঙ্কসের ১২২ হোয়াইট প্লেইনস রোডে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের মাঝে এসব স্কুল সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতারা। এ সময় ছাত্রছাত্রীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।Bronx_Bangladesh_Soc_Pic_2
ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ কমিটির আহ্বায়ক আবদুল গাফ্ফার চৌধুরী খসরুর সভাপতিত্বে এবং ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ কমিটির সদস্য সচিব রেহানুজ্জামান ও সংগঠনের সাধারণ সম্পাদক নূরউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মূলধারার রাজনীতিক বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মো. এন মজুমদার মাস্টার অব ল, নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন ছাড়াও ব্রঙ্কস কমিউনিটির নের্তৃবৃন্দ।
আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন, সংগঠনের প্রচার সম্পাদক বোরহান উদ্দিন, কর্মকর্তা আবদুর রহিম, আশরাফুর রহমান, আহমেদ হোসেন, মো. ইকবালহেসেন ভ’ইয়া, আহমেদ শাহ সেলিম, তাহমিনা বেগম, হারুন আলী, আবদুল আলম, হারুন অর রশিদ, ইব্রাহিম খলিল জাহেদ ও আবদুল মনসুর। অনুষ্ঠানে অতিথিদের সাথে নিয়ে সংগঠনের কর্মকর্তারা শিক্ষার্থীদের হাতে ফ্রি স্কুল সাপ্লাই তুলে দেন।Bronx_Bangladesh_Soc_Pic_4
এ আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে ছিল বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন ইনক।
ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ কমিটির আহ্বায়ক আবদুল গাফ্ফার চৌধুরী খসরু জানান, বিগত কয়েক বছর ধরে ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করে আসছে। প্রবাসী বাংলাদেশীদের এ প্রজন্মের সন্তানদের উৎসাহ দেয়ার জন্য প্রতি বছর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবার আগেই ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV