Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সামনের বছর ফোবানা সম্মেলন ফ্লোরিডায়, পরের বছর অনুষ্ঠিত হবে আটলান্টায়

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: September 5, 2016 | 5:28 PM

এনআরবি নিউজ, ওয়াশিংটন : আগামী বছরের ফোবানা সম্মেলন ফ্লোরিডা এবং তার পরের বছর তথা ২০১৮ সালে অনুষ্ঠিত হবে আটলান্টায়। ‘ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ তথা ফোবানার সম্মেলন থেকে বাঙালি সংস্কৃতি প্রবাস প্রজন্মে জাগ্রত রাখা এবং প্রবাসের অভিজ্ঞতায় প্রিয় মাতৃভ’মি বাংলাদেশের সার্বিক কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত অবদান রাখার সংকল্প গ্রহণের মধ্য দিয়ে রোববার গভীর রাতে ৩দিনব্যাপী এ সম্মেলনের সমাপ্তি ঘটলো। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্যে ৭ জনকে এওয়ার্ড প্রদান করা হয়। এরা হলেন মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা পালনের পাশাপাশি বাঙালি সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপনের জন্যে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ (মুক্তিযোদ্ধা ক্যাটাগরি), সাংবাদিকতায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, শিক্ষায় মডার্ন ই-লার্নিংয়ের উদ্ভাবক ড. বদরুল হুদা খান, বিজ্ঞানে ড. আশরাফ আহমেদ, সমাজসেবায় ওয়াহেদ হোসেনী, পরিবেশ সুরক্ষায় চ্যানেল আইয়ের মুকিত মজুমদার বাবু এবং মেধাগতভাবে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্যে নতুন প্রজন্মের আনশা জান্না ইসলাম। সম্মেলনের দ্বিতীয় রজনীতে বিপুল করতালির মধ্যে এসব এওয়ার্ড হস্তান্তর করেন প্রখ্যাত সমাজকর্মী কালিপ্রদীপ চৌধুরী।

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের মহামিলনমেলা হিসেবে পরিচিত ‘ফোবানা’র এ সম্মেলনের হোস্ট করলো ‘বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি।’ উল্লেখ্য, এই সিটি থেকেই ১৯৮৭ সালে ফোবানার যাত্রা শুরু হয়।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সমাজকর্মী কালিপ্রদীপ চৌধুরী। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন স্থান থেকে ৫০টি সংগঠন এতে অংশ নেয়। বিভিন্ন পর্বে অংশগ্রহণকারিদের মধ্যে আমেরিকা ও কানাডায় জন্মগ্রগণকারি শিশু-কিশোরের সংখ্যাই বেশী ছিল।

সম্মেলনের সমাপনী দিবসে ফোবানার এক বছর মেয়াদি নয়া নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ীরা হলেন চেয়ারম্যান-আজাদুল হক, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, নির্বাহী সচিব-এম মাওলা দীলু, যুগ্ম-নির্বাহী সচিব-জাকারিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ-শাহ হালিম। নির্বাহী কমিটির সদস্যরা হলেন নাহিদ চৌধুরী মামুন, এটিএম আলম, নূরল আমিন নুরু, জসীম উদ্দিন, আতিকুর রহমান, রেহান রেজা, ড. এহসান চৌধুরী।

গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ফ্লোরিডায় ফোবানার আয়োজন করবে ‘বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা’। ২০১৮ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তথা লেবার ডে উইকেন্ডে ফোবানা সম্মেলন হবে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়। হোস্ট করবে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব জর্জিয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV