Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

উৎসব আমেজে নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: September 6, 2016 | 12:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসব আমেজে অনুষ্ঠিত হয়ে গেল উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠান। গত ৫ সেপ্টেম্বর সোমবার ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টারলিংয়ের ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে এদিন বিকেল ৬ টা থেকে সন্ধ্যে ৮ টা পর্যন্ত নিউইয়র্কের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশ কমিউনিটির প্রায় আট ’শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করেছে বিবিএ।Bronx_Bangladesh_Association_Pic_2
সংগঠনটির সভাপতি এন ইসলাম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও স্টারর্লিং ফার্মেসীর ম্যানেজার মো. আলীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, এসেম্বলীম্যান হোজে রিভেরা, স্টারর্লিং ফার্মেসীর কর্ণধার আবদুল চৌধুরী জাকি, নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশী-আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী নজরুল হক, বিএএনডিএস সাধারণ সম্পাদক সোলায়মান আলী, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, বিএএনডিএস সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।Bronx_Bangladesh_Association_Pic_3
অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট খবির উদ্দিন ভূইয়া, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোজাফর হোসেনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।Bronx_Bangladesh_Association_Pic_6
আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে এসব স্কুল সামগ্রী বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা। এসব সামগ্রী পেয়ে ছাত্রী-ছাত্রীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। এ সময় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তারা এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।Bronx_Bangladesh_Association_Pic_7
আইনজীবী মো. এন মজুমদার ফ্রি স্কুল সাপ্লাই বিতরণের মাধ্যমে এ প্রজন্মের সন্তানদের উৎসাহ দেয়ার জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানান। তিনি আসন্ন নির্বাচনে এসেম্বলীম্যান লুইস সেপুলভেদাকে বিপুলভাবে বিজয়ী করার জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি আহ্বান জানান।
সভাপতি এ ইসলাম মামুন সকলকে ধন্যবাদ জানিয়ে কমিউনিটির কল্যাণে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রবাসী বাংলাদেশী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফ্রি স্কুল সাপ্লাই গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।Bronx_Bangladesh_Association_Pic_5
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন বিবিএ সভাপতি এ ইসলাম মামুন, সিনিয়র সহ-সভাপতি মোজাফর হোসেন, বোরহান উদ্দিন, মোঃ খবির উদ্দিন ভূইয়া, মুক্তিযোদ্ধ আবু কায়সার চিশতি, কেশব চন্দ্র লোড, এনাম মজুমদার, তাজিয়া জামান, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ-সম্পাদক সরকাত আলী, সাংগঠনিক সম্পাদক উত্তম শাহ, কোষাধ্যাক্ষ আবুল মুনসুর, ক্রীড়া সম্পাদক স্বপন পাল, প্রচার সম্পাদক খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক রেহানা পারভীন মিনু, নির্বাহী সদস্য: শামীম আহম্মেদ, লিয়াকত নাইম, আনজাম নাত, রিয়াজুল হাসান ও সাদেক আহমেদ।
অনুষ্ঠানের গ্র্যান্ড ছিল স্পন্সর : স্টারর্লিং ফার্মেসী ও ডায়নামিক ট্যাক্স। স্পন্সর ছিল : মো. এন মজুমদার মাস্টার অব ল, মামুন’স টিউটরিয়াল ও আল আকসা গ্রোসারী এন্ড হালাল মিটস।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ