নিউইয়র্কে ফোবানার নতুন কমিটি : চেয়ারম্যান দারা, মেম্বার সেক্রেটারি আজম
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ফোবানার নতুন কমিটি গঠন করা হয়েছে। ফোবানা স্টিয়ারিং কমিটির এক সভা সংগঠনের চেয়ারম্যান এজাজ আক্তার তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন স্টিয়ারিং কমিটির মেম্বার সেক্রেটারি আলী ইমাম সিকদার। সভায় সর্বসম্মতিক্রমে আবু জুবায়ের দারাকে চেয়ারম্যান ও কাজী শাখাওয়াত হোসেন আজমকে মেম্বার সেক্রেটারি করে ফোবানা স্টিয়ারিং কমিটি ২০১৬-২০১৯ কমিটি গঠন করা হয়।
সভায় ২০১৭ সালে কানাডার টরন্টো এবং ২০১৮ সালে কানাডার মন্ট্রিয়লে পরবর্তী ফোবানা সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা প্রদান করা হয়। সভায় ফোবানা স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত থেকে যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে হাসানুজ্জামান হাসান, আতিকুর রহমান সালু, গিয়াস আহমেদ, আবু জুবায়ের দারা, নিশান রহিম, কাজী শাখাওয়াত হোসেন আজম, কাজী এলিন ও খন্দকার ফরহাদ। সভায় নিউইয়র্কে লেবার ডে উইক এন্ড-এ ৩দিনব্যাপী ৩০তম ফোবানা উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলন সফল করার জন্য আয়োজক সংগঠক ‘ইন্টারফেইথ হারমনি এন্ড ওয়ার্ল্ড পিস’ এর কনভেনর আলমগীর খান আলম এবং সম্মেলন কমিটির সকল সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন জানানো হয়।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের