Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

মিশিগান যুবলীগের সম্মেলনে শাওন এমপি : বাংলাদেশে সকল জঙ্গি সংগঠন খালেদা জিয়ার আশ্রয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: September 7, 2016 | 10:46 AM

মিশিগান: মিশিগান স্টেট যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত ৪ সেপ্টেম্বর হ্যামিট্রামিক সিটির কাবাব হাউসে (প্যাডিও) অনুষ্টিত হয়। মিশিগানের ইতিহাসের সবচেয়ে বৃহৎ এই সম্মেলন উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী। তিন পর্বে সাজানের অনুষ্টানে প্রথমে আলোচনা সভা সভাপতিত্ব করেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এম.পি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ন আহ্ববায়ক বাহার খন্দকার সবুজ। প্রধান অতিথির বক্তব্যে এম পি শাওন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ যখন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্ববাসী যখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে ঠিক তখনই বেগম খালেদা জিয়া জামাত শিবিরকে নিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনত করতে চায়। তারা চায় যারা ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নিতে মদদ দিয়েছে তাদেরকে রক্ষা করতে.বাংলাদেশে যারা ১৫ আগষ্ট ২১ শে আগষ্ট ঘটিয়েছে যারা উত্থান ঘটিয়েছিল বাংলা ভাই, মুফতি হান্নান আব্দুর রহমানদের তাদেরকে রক্ষা করতে। তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী ও বাহার খন্দকার সবুজের যুবলীগের কমিটিই একমাত্র বৈধ কমিটি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের অনুমোদিত কমিটি এই কমিটি। যুক্তরাষ্ট্রে এই যুবলীগ কমিটি ছাড়া অন্য কোন কমিটি নেই। তিনি ঐক্যেবদ্ধভাবে এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী ও বাহার খন্দকার সবুজের নেতৃত্বে কাজ করার জন্য তিনি প্রত্যেকটি স্টেটের নেতা কমীদের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক কমিটির নেতৃত্বে প্রত্যেকটি স্টেট কমিটি গঠিত হচ্ছে এং অচিরেই যুক্তরাষ্ট্র যুবলীগের পূণাঁঙ্গ সম্মেলনের মাধেমে কমিটি করা হবে। সম্মেলনের ২য় পর্বে মিশিগানে বসবাসরত জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রধান করে মিশিগান স্টেট যুবলীগ।

সম্মেলন সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক এ কে এম তারিকুল হায়দার চৌধুরী, পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ন আহ্ববায়ক বাহার খন্দকার সবুজ। যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র যুবলীগকে সুসংগঠিত করতে যে দায়িত্ব বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আমাদের দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকের এই সম্মেলন। আমরা যুক্তরাষ্ট্রের স্টেট কমিটি পূণাঁঙ্গ করে যাচ্ছি অচিরেই। সকল কমিটি সম্মেলনের মাধেমে পূণাঁঙ্গ করে যুক্তরাষ্ট্র যুবলীগের সম্মেলনের জন্য যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করা হবে। প্রধান বক্তার বক্তব্যে যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ন আহ্ববায়ক বাহার খন্দকার সবুজ বলেন, এই মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আগমন করবেন মিশিগানসহ যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি স্টেট থেকে নেতা-কমীদের নিউইয়র্কে আসার আমন্ত্রন জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুবলীগে কোন দ্বিধাবিভুক্তি নেই। যুক্তরাষ্ট্র যুবলীগ এক ও অভিন্ন। কিছু কুচক্তী মহল যুক্তরাষ্ট্র যুবলীগকে নিয়ে কুৎসা রঠানোর চেষ্টা করে। তারা যুক্তরাষ্ট্র যুবলীগ থেকে বহিষ্কৃত। তারা আওয়ামী পরিবারের কেউ না। যারা নিজের দলের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ধারা বহিষ্কৃত তাদের যুবলীগ করার কোন অধিকার নেই। সম্মেলনে মিশিগান স্টেট যুবলীগ নেতা সৈয়দ ইয়াহিয়া ও রুম্মান আহমদ চৌধুরী ইভান, মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন কে সভাপতি হিসাবে প্রস্তাব করলে বিনা প্রতিন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন এবং আনিছুজ্জামান ও আওলাদ হোসেন মামুন সাধারণ সম্পাদক হিসাবে শাহিদুর রহমান চৌধুরী জাবেদের নাম প্রস্তাব করলে তিনিও বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত হন।

যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক এ.কে.এম তারিকুল হায়দার চৌধুরী ও যুগ্ন আহ্ববায়ক বাহার খন্দকার সবুজ নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদকে আগামী দুই বছরের জন্য অনুমোদন দেন এবং আগামী ৩০ দিনের মধ্যে পূণাঁঙ্গ কমিটি যুক্তরাষ্ট্র যুবলীগ কমিটির কাছে হস্তান্তরে জন্য অনুরুধ জানান।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্ববায়ক কমিটির অন্যতম সদস্য একরামুল হক সাবু, আমিনুল হোসেন, তানজিম আহমদ টি জে,  রিয়াজুল কবির লস্কর মিঠু, নিউইয়র্ক সিটি আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস শাকুর খাঁন মাখন, মিশিগান আওয়ামীলীগের সভাপতি মোঃ খলকুর রহমান, সাধারন সম্পাদক নজরুল রহমান, সাধারণ সম্পাদক নিউজার্সি সিটি আওয়ামীলীগ শাহজান শাহ, নিউজার্সি যুবলীগের আহ্ববায়ক নুরুজ্জামান সুহেল, যুগ্ন আহ্ববায়ক ফয়েজ আহমদ, কামরুল হাসান, শাহিদুল ইসলাম হাফিজ, ইমরান আহমদ, নিউজার্সি যুবলীগের অন্যতম সদস্য হান্নান সাজুল, নাসির হোসেন, ব্রঙ্কস যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন, ম্যানহাটন যুবলীগের সভাপতি সামসুল আলম খাঁন, সহ সভাপতি মিশিগান আওয়ামীলীগ, এম ডি মাহবুর রহমান সহ সভাপতি মিশিগান স্টেট আওয়ামী যুবলীগ, যুগ্ন সম্পাদক আনিছুজ্জামান, রুম্মান আহমদ চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, আওলাদ হুসেন মামুন, তারেক আহমদ, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ তানিম প্রমুখ। আলোচনা সভার শুরুতেই মহান মুক্তিযোদ্ধের শহীদের স্বরণে ও বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মেলন সভা শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে। এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত সংগীত শিল্পী এস আই টুটুল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ