Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ’র আনন্দঘন বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: September 7, 2016 | 11:29 AM

নিউইয়র্ক: লং আইল্যান্ডের ইন্ডিয়ান আইল্যান্ড কাউন্টি পার্কে গত ১৪ আগষ্ট রবিবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় ঝিনাইদহ জেলা সোসাইটি ইউএসএ ইনক এর বার্ষিক বনভোজন-২০১৬। সকাল ১০ টায় জ্যাকসন হাইটস ও জ্যামাইকা থেকে প্রবাসী ঝিনাইদহ জেলার পিকনিক প্রেমীরা বাসযোগে নাশতা খেতে খেতে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাসে একটানা দেড় ঘন্টা গান, আবৃত্তি, কৌতুকসহ নানা ধরণের সংস্কৃতি চর্চার সুযোগ ছেলে-বুড়ো কেউই হাতছাড়া করেনি। সকাল ১১:৩০ মি: ঝিনাইদহ জেলা সোসাইটির সভাপতি মহিউদ্দিন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মদ বার্ষিক বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ষিক বনভোজন ২০১৬ এর প্রধান সমন্বয়কারী মোঃ বাবুল হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মো: ওবাইদুল হক (তরুন), মো: কামরুল হাসান মৃদুল, মো: তৈয়েবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো: আল আমিন হোসেন, এস. কুদরত ই হাবীব রূহ, সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ন কবির রুবেল, কোষাধ্যক্ষ- কে.এম. কামরুল হাসান, প্রচার সম্পাদক- তানভীর হক, সাংস্কৃতিক সম্পাদক মো: বোরহানুদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন দিলু, কার্যকরী সদস্য-খাঁন মোস্তাফিজুর রহমান, মো: শহীদুজ্জামান নিশার, মো: গোলাম মোস্তফা, মো: আক্তারুজ্জামান লিটন, মশিউল আজম রিপন, মো: সাজ্জাদ হোসেন, মো: হাবিবুর রহমান প্রমুখ।

উদ্বোধনী শেষে শিশুদের মাঝে খেলনা বিতরন করেন উপদেষ্টা মোঃ আজিজুর রহমান (আরজু) মোঃ সাজেদুর রহমান, মোঃ লুৎফর রহমান ও মোঃ সিরাজুল ইসলাম, মো: আফসার আলীসহ আরো অনেকে। এরপর শুরু হয় অত্যান্ত আকর্ষণীয় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটি সহ সভাপতি ওবাইদুল হক তরুন, তাকে সহযোগিতা করেন হুমায়ুন কবীর (রুবেল), হাবীব রূহ (বর্ন) ও তানভীর হক প্রমুখ। শিশু কিশোরদের আনন্দ- খেলা, দৌড় প্রতিযোগিতা, বড়দের হাড়ি-ভাঙ্গা, বালিশ চালনা, প্রীতি ফুটবল ম্যাচ সবাইকে প্রচুর পরিমাণে আনন্দ দানে সমর্থ হয়। প্রচন্ড গরমের মাঝেও সকলে আনন্দ আড্ডার মাঝে ঝিনাইদহ জেলাতে ফেলে আসা বন্ধুকে খুঁজে পেয়ে আতœহারা হয়ে উঠেন। কখন যে সকাল গড়িয়ে বিকাল হয়ে গিয়েছিল তা বুঝতে পারেনি। বিকাল ৪-৩০ মিনিটে খাবারের ডাক পড়লেও অনেকেই সময়ের খাবার বিলম্বে গ্রহণ করলেও কোন ক্লান্তি বা অভিযোগ ছিলোনা।

খাবার শেষে সাংস্কৃতিক সম্পাদক মো: বোরহান উদ্দিন এর সঞ্চালনায় শুরু হয় মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান। তাকে সহযোগিতা করেন মো: জাহিদুল ইসলাম (কাশিম নগরী)। কুইজ প্রতিযোগিতা, বন্ধুগান, বান্ধবী নাচ আর ও কত কি! বিশেষ করে সভাপতি মহিউদ্দিন মোহাম্মদের সুরেলা সংগীত, ড: মমিন রহমানের সহধর্মিনীর গানের সাথে নাচ, জাহিদুল ইসলামের ভাঙ্গা গাড়িতে বউ সাজানোর গান, জেরিন তাসনিম (শাম্মা) এবং আনিকা তাবাস্সুম এর যৌথ নৃত্য উপস্থিত ঝিনাইদহবাসীকে মন্ত্রমুগ্ধের মত অবচেতন করে রাখে। এরপর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহাম্মদ এর পরিচালনায় শুরু হয় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান “হৃদয়ে ঝিনাইদহ”। অনুষ্ঠানে ডা. মমিন রহমান, গোলাম কিবরিয়া (অনু), মোঃ আজিজুর রহমান (আরজু), কে. এম. কামরুল হাসান, মোঃ সাজেদুর রহমান স্মৃতিতে অমলিন ফেলা আসা ঝিনাইদহের দিনগুলো তুলে ধরলে প্রবাসীদের মাঝে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।

এরপর শুরু হয় বনভোজনের আকর্ষণীয় ইভেন্ট র‌্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সংগঠনের কর্মকর্তা ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত আকর্ষণীয় ও মার্জিত ভাষায় অনুষ্ঠান পরিচালনা করেন সহ সভাপতি মোঃ আনিসুর রহমান এবং সমস্ত অনুষ্ঠান ক্যামেরা বন্দি করেন সহ সভাপতি কে. এম. কামরুল হাসান। সবশেষে সভাপতি মহিউদ্দিন মোহাম্মদ সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে বনভোজন-২০১৬ কার্যত্রুমের সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV