Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আর প্রেসিডেন্ট প্রার্থী হবেন না হিলারি,আইন পেশায় ফিরে যাবেন

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: December 5, 2010 | 2:07 AM

ইউএসএনিউজ ডেস্ক: প্রেসিডেন্ট পদে আর লড়বেন না বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই সরকারি পদে তার শেষ অবস্থান। বর্তমান দায়িত্ব পালন শেষে আইন পেশায় ফিরে যাবেন, নারীদের আইনি সহায়তার কাজে নিজেকে নিয়োজিত করবেন বলে জানান তিনি। হিলারি এখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান বলে এক প্রশ্নের জবাবে বাহরাইনে শিক্ষার্থীদের উদ্দেশে হাসিমুখে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্স অনলাইনের।
হিলারি বলেন, ‘না, আমি চাই না। আমি মনে করি, পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই সরকারি পদে আমার শেষ অবস্থান। এই দায়িত্ব পালন শেষে আমি আইন পেশায় ফিরে যাব। বিশেষ করে নারী ও শিশুদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে কাজ করব।’ দুই দশক ধরে ডেমোক্র্যাট পরিমণ্ডলে হিলারি প্রভাবশালী ব্যক্তিত্ব। এই প্রথমবারের মতো তিনি সরাসরি সরকারি কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বললেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ভরাডুবির পর আগামীতে হিলারির প্রেসিডেন্ট পদে প্রার্থিতার বিষয়টি জোরেশোরে উচ্চারিত হচ্ছিল। ওবামা প্রশাসনের দু’বছরের শাসন আমলের মূল্যায়নে মধ্যবর্তী নির্বাচনকে অনেকে ‘জনরায়’ বলে অভিহিত করেছে। ২০১১ সালের কোনো এক সময় রবার্ট গেটস মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বলে আভাস দিয়েছেন। হিলারিকে গেটসের স্থলাভিষিক্ত করার একটি সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। কিন্তু হিলারি এ বিষয়েও আগ্রহী নন বলে জানান। সাবেক এই ফার্স্ট লেডি নিউইয়র্ক থেকে সিনেটরও নির্বাচিত হয়েছেন। পেশাগত জীবনে সব দায়িত্বই উপভোগ করেছেন জানালেও শুরুর দিকে নারী ও শিশুদের পক্ষে আইনজীবী হিসেবে যে দায়িত্ব পালন করেছেন, সেটিই সবচেয়ে উপভোগ্য ছিল বলে জানান হিলারি। তিনি বলেন, ‘বিশ্বের অনেক স্থানে এখনও নারীদের ওপর যা হচ্ছে, তা সত্যিই করুণ, ভয়াবহ। আমি সত্যিই ভাগ্যবান_ এমন পিতা-মাতা পেয়েছি। আমার শিক্ষার সুযোগের জন্যও আমি ভাগ্যবান। এসব সুযোগ আমি পেয়েছি। এখন অন্যদের জীবন যেন উন্নত হয়, এ জন্য কাজ করতেই আমার ভালো লাগবে।’ প্রেসিডেন্টের দায়িত্বকে অনেক কঠিন মন্তব্য করে তিনি বলেন, প্রত্যেক প্রেসিডেন্ট যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন তারা দেখতে কেমন থাকেন, তা যদি লক্ষ্য করেন, দেখবেন অতি দ্রুত তাদের চুল পেকে গেছে। এটি এমনই এক কঠিন দায়িত্ব।এখন ওবামাই তার সর্বশেষ উদাহরণ উলেল্গখ করে হিলারি মন্তব্য করেন, তার (ওবামা) চুল বাদামি হয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV