Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন ২৩ অক্টোবর : দুই প্যানেল, ১৯ পদে ৩৯ প্রার্থী, ভোটার ১৮ হাজার ৫৫৩

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: September 8, 2016 | 11:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাংলাদেশীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন আগামী ২৩ অক্টোবর। নির্বাচনকে ঘিরে নিউইয়র্ক, নিউজার্সী এবং কানেকটিকাটে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় উৎসব আমেজ বিরাজ করছে। গত ৪ সেপ্টেম্বর রোববার উৎসবমুখর পরিবেশে ৩৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সোসাইটির নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ টিপু সুলতান মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় নির্বাচন কমিশনের সদস্য যথাক্রমে জামান তপন, আব্দুল হাকিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ইউনুস সরকার উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ টিপু সুলতান জানান, ৭ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থাকলেও কেউই প্রত্যাহার করেননি। মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে ৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ ছাড়া নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ বাংলাদেশ সোসাইটির কার্যালয় থেকে পরিচালনা হবে।

নিউইয়র্কে বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন খ্যাত ‘বাংলাদেশ সোসাইটি’র (নির্বাচনী এলাকা নিউজার্সী, কানেকটিকাট এবং নিউইয়র্ক) এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ১৮ হাজার ৫৫৩ জন। বহুল আলোচিত এ নির্বাচনের ভোট গ্রহণ হবে নিউইয়র্কের ৫টি কেন্দ্রে । এর মধ্যে কুইন্সে-৩টি, ব্রুকলীন এবং ব্রঙ্কসে একটি করে কেন্দ্র। কেন্দ্রগুলো হচ্ছে কুইন্সের গুলশান ট্যারেস (সাবেক ঢাকা ক্লাব), জ্যামাইকা, ওজন পার্কের মদিনা হল, ব্রুকলীনের পাঞ্জাব হল, ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস। এবার প্রথমবারের মতো ব্রঙ্কস ও জ্যামাইকায় ভোটকেন্দ্র হচ্ছে।

নির্বাচনে ১৯ পদে ৩৯ প্রার্থী লড়ছেন। দু’টি পূর্ণাঙ্গ প্যানেলের বাইরে সভাপতি পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সহ সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী।

অপরদিকে, ‘কামাল-রুহুল প্যানেল’-এ সভাপতি পদে কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন রুহুল আমিন সিদ্দিকী। ‘কামাল-রুহুল’ প্যানেলের প্রার্থী : সভাপতি- কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি- আ. খালেক খায়ের, সাধারণ সম্পাদক- মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- সৈয়দ এমকে জামান, সাংগঠনিক সম্পাদক- আবুল কালাম ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, সমাজ কল্যাণ সম্পাদক- নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক- নাসির উদ্দীন আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এম হোসেন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- আহসান হাবিব, প্রচার সম্পাদক- সিরাজুল হক জালাল এবং কার্যকরী পরিষদ সদস্য- মোহাম্মদ সাদি মিন্টু, আবুল কাসেম চৌধুরী, ফারহান চৌধুরী, মোহাম্মদ আজাদ বাকির, মাইনুদ্দীন মাহবুব ও মইনুল ইসলাম।
অপর প্যানেল, ‘কুনু-আজম প্যানেল’-এ সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক পদে কাজী আজম লড়ছেন। কুনু-আজম’ প্যানেলের প্রার্থী : সভাপতি- আজমল হোসেন কুনু, সিনিয়র সহ সভাপতি- মোহাম্মদ শাহনেওয়াজ, সহ সভাপতি- শফি আলম লাল, সাধারণ সম্পাদক- কাজী সাখাওয়াত হোসেন আজম, কোষাধ্যক্ষ- নিশান রহিম, সহ সাধারণ সম্পাদক- মফিজুল ইসলাম ভুইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক- এ. কে. এম রফিকুল ইসলাম ডালিম, সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ সেলিম ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ রিজু, সমাজ কল্যাণ সম্পাদক- মোহাম্মদ খান টিপু, সাহিত্য সম্পাদক- শেখ হায়দার আলী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- স¤্রাট হোসেন এমিলি, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- ওয়াহিদ কাজী এলিন, কার্যকরী পরিষদ সদস্য- কাজী তোফায়েল ইসলাম, সরোয়ার খান বাবু, জামাল উদ্দিন, এমডি আশ্রাব আলী খান লিটন, আবুল কে আকন্দ ও শাহনাজ আলম লিপি।

মনোনয়নপত্র জমাদানের সময় কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, মফিজুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাইয়্যুম, বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র সভাপতি রব মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, বিশিষ্ট রাজনীতিক সাইফুল ইসলাম রহীম, আবদুল হাসিম হাসনু, বিশিষ্ট ব্যবসায়ী এন আর আমিন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ, সাবেক সভাপতি মোঃ শামীম মিয়া, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট খবির উদ্দিন ভূইয়া প্রমুখ।
নিরব প্রচারণা বহু আগে থেকে শুরু হলেও মনোনয়নপত্র দাখিলের পরপরই প্যানেলভিত্তিক প্রচারণায় নেমেছেন সকলে। অরাজনৈতিক এ সংগঠনের এবারের নির্বাচনে উভয় প্যানেলেই আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতের মিশ্রন ঘটেছে। যা প্যানেল প্রক্রিয়ায় এই সংগঠনের অরাজনৈতিক চরিত্রের বহি:প্রকাশ বলে কেউ কেউ মন্তব্য করেন।
সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ওসমান চৌধুরী যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা। তবে ডেমোক্রেটিক পার্টিরও সক্রিয় কর্মী তিনি। ঘনিষ্ঠতা রয়েছে বিল ক্লিন্টন পরিবারের সাথেও। ট্যাক্সি ড্রাইভারদের কোন প্রসঙ্গ আসলেই ওসমান চৌধুরী ঝাপিয়ে পড়েন সবার আগে। ভোট প্রার্থনায় তিনি এসব বিষয় উপস্থাপন করছেন।
কামাল-রুহুল প্যানেলের সভাপতি প্রার্থী কামাল আহমেদ এর আগেও সভাপতির দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনের পর তিনি একই পদে পুনরায় লড়েন দু’বছর আগের নির্বাচনে। কিন্তু জয়ী হতে পারেননি। সে নির্বাচনে সভাপতি পদে জয়ী হন আজমল হোসেন কুনু। কুনু পুনরায় একই পদে লড়ছেন। দুই প্যানেল থেকে সভাপতি পদে পরস্পরের মুখোমুখি হচ্ছেন সাবেক সভাপতি কামাল আহমেদ ও বর্তমান সভাপতি আজমল হোসেন কুনু।
তবে অনেকের অভিযোগ, উল্লেখযোগ্য কোন কাজ করে প্রবাসীদের মধ্যে নিজের অবস্থানকে সুসংহত করতে সক্ষম হননি দু’সভাপতি প্রার্থীর কেউই। কামাল-কুনু দায়িত্ব পালনকালে প্রবাসীদের প্রত্যাশার প্রতিফলনতো দূরের কথা নির্বাচনী ওয়াদা পূরণেও সক্ষম হননি।
কামাল এবং কুনু উভয়েই সিলেটের বিয়ানীবাজারের সন্তান। এবারের নির্বাচনে অবশ্য সিলেটের বাইরের ভোটারের সংখ্যাই বেশী।
অপরদিকে, সাধারণ সম্পাদক পদে কাজী আজম হচ্ছেন আজমল হোসেন কুনুর রানিংমেট। আর রুহুল আমিন সিদ্দিকী হচ্ছেন কামাল আহমেদের রানিংমেট। কাজী আজম চট্টগ্রামের এবং রুহুল আমিন হচ্ছেন বৃহত্তর ঢাকার সন্তান।
সংশ্লিষ্টরা জানান, নিউইয়র্ক, নিউজার্সী ও কানেকটিকাটে বাংলাদেশীর সংখ্যা ৩ লাখের বেশী হলেও সে তুলনায় বাংলাদেশ সোসাইটির ভোটার হার খুবই নগণ্য। যা সোসাইটি সকল প্রবাসীকে এ নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে সক্ষম হয়নি বলে অনেকে মনে করেন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ সোসাইটির নেতৃত্ব প্রদানকারী সকলেই নির্বাচনের সময় বিভিন্ন অঙ্গিকার করেন। নির্বাচনে জয়ী হবার পর সে অঙ্গিকার পূরণে সক্ষম না হবার কারণেই ব্যাপক জনগোষ্ঠির মধ্যে সাড়া জাগাতে পারেননি কেউই।
সংশ্লিষ্টরা জানান, এম আজিজ সভাপতি থাকাকালে বাংলাদেশ সোসাইটির নামে শতাধিক কবরের জায়গা ক্রয় করা হয়েছে। এর আগে ডা. মাঈনুল ইসলাম মিয়া এবং এ কে এম ফজলে রাব্বির আমলে সোসাইটির নামে একটি ভবন ক্রয় করা হয়। ২০০০ সালের সেনসাসে প্রবাসীদের সক্রিয় করেছিলেন ফখরুল আলমের নেতৃত্বাধীন কমিটি।
প্রবাসীদের প্রত্যাশা, নিউইয়র্কে বড় একটি কমিউনিটি সেন্টার, মূলধারার উপস্থিতিতে ম্যানহাটানে ‘বাংলাদেশ ডে প্যারেড’, স্থায়ী শহীদ মিনার স্থাপন, অভিবাসন সমস্যায় পড়া বাংলাদেশীদের পাশে দাঁড়ানো, নবাগতদের চাকরির সন্ধান এবং চাকরি না পাওয়া পর্যন্ত থাকা-খাওয়ার ব্যবস্থাসহ প্রবাসীদের কল্যাণে কাজ করবে নির্বাচিতরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV