কবি শহীদ কাদরীর প্রতি উৎসর্গীত গাঙচিল এর ৬৮তম আসর
নিউইয়র্ক : প্রবাসের সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি ও অভিনয় চর্চা বিষয়ক সংগঠন গাঙচিল এর ৬৮ তম আসর অনুষ্ঠিত হয়েছে গত ৪ঠা সেপ্টেম্বর রবিবার। মো: আখতার হোসেন এর সভাপতিত্বে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও গীতিকার জীবন চৌধুরী এবং কবি ফকির ইলিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বদিউজ্জামান নাসিম, লেখক ফাহিম রেজা নূর, ড: মাহবুব হাসান, নূরুল আবেদীন, আবু তালেব চান্দু, ড: টমাস দুলু রায় এবং ইসমাঈল খান আনসারী। শুরুতেই কবিতা পাঠ করেন কবি সালেম সুলেরী। কবি শহীদ কাদরীর কয়েকটি কবিতা আবৃত্তি করেন সৈয়দ ইসমাত তোহা এবং ছন্দা বিনতে সুলতান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার পর মনের অভিমানে স্বেচ্ছায় প্রবাসে এসে নির্বাসিত জীবন বেছে নেন শহীদ কাদরী। সারাজীবনে মাত্র ১২৬টা কবিতা লিখে তিনি আমাদের কবিতার অঙ্গনে যে অবস্থান করে নিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্বাগত বক্তব্য রাখেন গাঙচিল এর সভাপতি খান শওকত। তার বক্তব্যে বলেন, ২০০৮ সালের মার্চ মাসে নিউইয়র্কে গঠিত হয় গাঙচিল সাহিত্য আসর। দেখতে দেখতে এ সংগঠনটির ৭ম বর্ষ পার হয়েছে। মনে পড়ছে আমার পিতা মরহুম মহিউদ্দীন আহম্মদ খান ১৯৭৪ সালের মার্চ মাসে খুলনায় অত্যন্ত ক্ষুদ্র পরিসরে প্রতিষ্ঠা করেন গাঙচিল। ১৯৭৬ সালে আব্বার মৃত্যুর পর প্রায় বন্ধ হয়ে এসেছিলো এর কার্য্যক্রম। আমরা ২ ভাই (খান আখতার ও আমি) কিশোর বয়স থেকেই সাহিত্য ও সংস্কৃতি চর্চায় জড়িত হই। পরবর্তীতে দুই ভাই মিলে ব্যাপকভাবে সংগঠিত করি গাঙচিলকে। গত ৪১ বছরে গাঙচিল সমৃদ্ধ হয়েছে অনেক। এসংগঠনের সদস্যরাই একে সফল করে তুলেছেন ব্যাপকভাবে। বর্তমানে গাঙচিল এর তিন শতাধিক শাখা আছে সমগ্র বাংলাদেশে। কলকাতা, ইউরোপ এবং নিউইয়র্কে এর শাখা আছে। গাঙচিল এর লেখকদের গ্রন্থও আমাদের গাঙচিল প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে ১৯৮৪ সাল থেকে। এ পর্যন্ত এ প্রকাশনী থেকে ৬ শতাধিক লেখকের প্রায় ১২০০ গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলাদেশে প্রতিবছর গাঙচিল এর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জেলা ও বিভাগীয় শহরগুলোতে। বাংলাদেশে এ সংগঠনটির মূল তত্বাবধানে রয়েছেন খান আখতার হোসেন। তারই পরামর্শে ২০০৮ সালের মার্চ মাসে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে গড়ে তুলি গাঙচিল সাহিত্য আসর এবং ২০১৩ সালে গাঙচিল থিয়েটার। প্রবাসে এই সংগঠনটিকে সফল করেছেন এ সংগঠনের সদস্যরা। তাদের ভালোবাসা নিয়েই গত ৭ বছরে আমরা ৬৮টি সফল সাহিত্য আসর করতে পেরেছি। এজন্য সকল বন্ধুকে আজ কৃতজ্ঞতা জানাচ্ছি।
সদ্য প্রয়াত কবি শহীদ কাদরীর জন্য মিলাদ মাহফিল এর পর শুরু হয় আলোচনা এবং কবিতা পাঠ। এই পর্বে অংশ গ্রহন করেন: ছন্দা বিনতে সুলতান, বদিউজ্জামান, স্বপ্ন কুমার, স্বপন বসু, আলমগীর ভূইয়া, মিলি আরোজা, মিস নূর এবং কানিজ আয়শা। সবশেষে গাঙচিল এর প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা, কম্যুনিটি লীডার এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন সকলকে ধন্যবাদ জানান। প্রতিমাসের ১ম রোববার হিসেবে আগামী ২রা অক্টোবর সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসে (গাঙচিল কার্য্যালয়: ৭১-২৪, রুজভেল্ট এভিন্যু) Ñগাঙচিল এর ৬৯তম আসরটি অনুষ্ঠিত হবে। উক্ত আসরে অংশগ্রহনে ইচ্ছুকদেরকে (৯১৭)-৮৩৪-৮৫৬ নং এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ