Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মিশিগানে জমজমাট রেনেসাঁ ফেস্টিভ্যাল

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: September 9, 2016 | 9:34 PM

সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান, যুক্তরাষ্ট্র : ষোড়শ শতাব্দীর রাজা-উজির রানীরা অপরূপ সব পোশাক পড়ে ঘুরা ঘুরি করছেন। বাজারে দোকানীরা পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন খাবার আর রকমারি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে। ধারালো তলোয়ার কুড়াল হাতে আশে পাশে ঘুর ঘুর করছে সেনাপতিরা। হঠাৎ হঠাৎ হাজির ভয়ঙ্কর সব জলদস্যু ও ডাকাতরা। জমজমাট চারিদিক। বাজারের এক কোনায় বাদ্য বাজিয়ে আসর জমিয়েছে একদল বাদক। টাইম মেশিন ছাড়াই চলে গিয়েছিলাম কুইন এলিজাবেথ ১ এর সময়ের ইংরেজ শহর হলিগ্রভ।

১৯৭৯ সাল থেকে প্রতি বছর রেনেসাঁ ফেস্টিভ্যাল নামের এ মেলা আয়োজন করে আসছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজের হলি শহরবাসি। এ মেলা শুরু হয়েছে আগস্ট মাসের ২০ তারিখ থেকে অক্টোবর মাসের দুই তারিখ পর্যন্ত প্রতি সপ্তাহান্তে। ৩৭ বছরের ঐতিহ্যবাহী এ মেলায় মিশিগান ছাড়াও কানাডা ও বিভিন্ন অঙ্গরাজ্য থেকে উপস্থিত লাখো দর্শনার্থী।

হলি শহরের গাঁড় সবুজে ঘেরা জঙ্গলের ভেতরে ১৭ একর জমির উপর গড়ে উঠেছে ইংরেজ এ গ্রাম। স্থায়ী ভাবে গড়ে তোলা হয়েছে ২০০ বছর আগের আদলে এক গ্রাম। বিশাল গুম্বুজ বিশিষ্ট গেট দিয়ে ভেতরে ডুকতেই চোখে পরবে সুন্দর থরে থরে সাজানো দোকান পাঠ ও পানশালা। বিভিন্ন সময়ের থিম নিয়ে সাজানো ১৭টা মঞ্চ ছাড়াও সাঁজোয়া সব সেনাপতিরা চারিপাশে। মোড়ে মোড়ে পানশালায় চলছে জমজমাট আসর। নর্তকীরা নাচছে, জলদস্যু ও ডাকাতরা আচমকা দেখা দিচ্ছে ধারালো অস্র হাতে। বিভিন্ন মোড়ে বসানো হয়েছে দৃষ্টিনন্দন স্ট্যাচু। ঘোড়া দৌড়, ঢাল তলোয়ার নিয়ে চলছে তুমুল যুদ্ধ। করতালি দিয়ে উৎসাহ দিচ্ছেন হাজারো উপস্থিতি। কোন মঞ্চে চলছে কমেডি শো, নাটক, নাচ- গান। রয়েছে সুস্বাদু খাবারের দোকান। বিভিন্ন দেশের নামকরা শিল্পিদের শিল্পের পসরা এখানে। আড়াই লাখেরও বেশি লোকের সমাগম হয় প্রতিবার। প্রায় ১১ হাজার লোক কাজ করছে এ আয়োজনকে সফল করতে। আগত দর্শনার্থীরাও জমায়েত হয় নানা রঙ বেরঙের ঐতিহাসিক সব পোশাক পরে। মেলার গেটেই দেখা মিলল পাইরেটের সাথে। বাচ্চারা বেশ মজা নিয়ে চার পাশে দৌড়া ছুট খেলছে। দোকানে সে সময়ের ডিজাইন করা কাঠের ঢাল তলোয়ার বাচ্চাদের জন্য প্রধান আকর্ষণ। আমার মনে পড়ছিল ছোট বেলার গ্রামের বৈশাখী মেলার কথা। জন্মাষ্টমী আর বৈশাখীর কাঠের তলোয়ার আর নেই, আছে লাইট জালানো চাইনিজ বন্দুক। পশ্চিমারা তাদের ঐতিয্য রক্ষায় শত আয়োজনের এই রেনেসাঁ উৎসব। শুধু মিশিগানে নয়, এ ধরনের উৎসব যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়। সাধারনত ফসল কাটার মৌসুমে জমে উঠে এ মেলা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV