Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

‘বাংলাদেশ ল‘ সোসাইটি’র ক্ষমতা কুক্ষিগত করতে নানা চক্রান্ত ষড়যন্ত্র!

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: September 10, 2016 | 4:26 PM

বর্ণমালা নিউজ, নিউইয়র্ক: বাংলাদেশ থেকে আসা বাংলাদেশী আইনজীবিদের নিয়ে গড়া ‘বাংলাদেশ ল‘ সোসাইটি’র ক্ষমতা কুক্ষিগত করতে নানা চক্রান্ত করছে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের সহযোগী একটি মহল। নির্বাচিত কার্যকরী কমিটিকে বাতিল করতে মেয়াদোত্তীর্ণ উপদেষ্ঠা পরিষদের কোন কোন সদস্য এই ষড়ন্ত্রের সাথে লিপ্ত রয়েছেন বলে জানা গেছে। এই গোষ্ঠী নিউইয়র্কের সর্বজনবিদিত সাবেক শিবির কর্মী ও জামাতের সমর্থনে গড়া বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এক আইনজীবিকে ‘বাংলাদেশ ল‘ সোসাইটি’র আহ্বায়ক পদে বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাদের এই মরনপণ প্রতিজ্ঞার পেছনের রহস্য উদঘাটন করে জানা গেছে দীর্ঘদিন নিউইয়র্কে বসবাসরত: যুদ্ধাপরাধে অভিযুক্ত হবার আশঙ্কায় থাকা জামাতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার রাজ্জাকের সমর্থনে সংগঠনকে পরিচালিত করা।

‘বাংলাদেশ ল‘ সোসাইটি’র এক সাবেক উপদেষ্ঠা ও বিএনপিপন্থী এক সাবেক কর্মকর্তা বর্তমান কমিটির সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী নেত্রী মোর্শেদা জামানকে তার পদ থেকে সরিয়ে দিতে যারপর নাই চেষ্টা করে যাচ্ছেন। মোর্শেদা জামানের নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব নেবার পর দিন তাদের মদতে সাবেক সাধারন সম্পাদক নিলুফার ইয়াসমিন সংগঠনের ব্যাংক একাউন্ট থেকে প্রায় ১০ হাজার ডলার তুলে নেন। পরে বিষয়টি নিয়ে নতুন কমিটি মামলা করার কথা বললে সেই উপদেষ্ঠা বিষয়টি নিজে সমধান করে দিবেন বললেও প্রায় ৬ মাস হতে চললো তুলে নেয়া অর্থ ফেরৎ দেননি সাবেক সাধারন সম্পাদক নিলুফার ইয়াসমিন। এদিকে সভাপতি মোর্শেদা জামানকে হঠিয়ে জামাতি সেই আইনজীবিকে আহ্বায়ক পদে বসানোর জন্য প্রধান নয় একজন নির্বাচন কমিশনারকে দিয়ে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে প্রচার করছে জামাতের সহযোগীরা।

এদিকে আওয়ামীপন্থী নির্বাচিত সভাপতিকে কেন সরানোর এতো প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তার নেপথ্য অনুসন্ধান করতে গিয়ে বেড়িয়ে এসেছে থলের বেড়াল। জানা গেছে ব্যারিস্টার রাজ্জাকও চাচ্ছেন আমেরিকায় বাংলাদেশী আইনজীবিদের সংগঠন ‘বাংলাদেশ ল‘ সোসাইটি’ তার পক্ষে কাজ করুক। আর এজন্য প্রয়োজন সংগঠনটির ক্ষমতা জামাতপন্থী কোন আইনজীবির হাতে আসুক। আর এব্যাপারে ব্যারিস্টার রাজ্জাককে সহযোগিতা করতে নিয়ত কাজ করে যাচ্ছেন সেই উপদেষ্ঠা। এই উপদেষ্ঠা র‌্যারিস্টার রাজ্জাকের ব্যাপারে আওয়ামী লীগ সরকারের কাছে দেন-দরবার করছেন বলেও প্রচার আছে। গত জুনে বাংলাদেশের এটর্নী জেনারেল নিউইয়র্কে সফরে আসলে সেই উপদেষ্ঠা দেশে থাকার সময় এটর্নী জেনারেলের সাথে তার ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরে তাকে তার বাসায় দাওয়াত দিয়ে খাইয়ে সেটা ফলাও করে প্রচার করেছেন। এর মাধ্যমে জামতপন্থীদের কাছে তার কদরও বেড়েছে।

এদিকে ‘বাংলাদেশ ল‘ সোসাইটি’র কিছু কর্মকর্তার জামাতি কানেকশন ও যুদ্ধাপরাধীদের পক্ষে ওকালতি করার খবর বেড়িয়ে এসেছে। একটি সূত্র বলছে ছোট একটি সংগঠন ‘বাংলাদেশ ল‘ সোসাইটি’র প্রচারণা তেমন না হলেও বিগত দিনগুলোতে সংগঠনটি পত্র পত্রিকায় বিজ্ঞাপন বিল বাবদ প্রতি বছর ১৩ থেকে ১৫ হাজার ডলার ব্যয়ের নেপথ্যে রয়েছে বিভিন্ন জামাতি সংগঠনকে আর্থিক অনুদান দেয়া এবং এসব সংগঠনের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের বিরুদ্ধে অপপ্রচারের ব্যয় নির্বাহ করা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV