Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আসাল কুইন্স চ্যাপ্টারের উদ্যোগে জব সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: September 10, 2016 | 6:55 PM

নিউইয়র্ক : নিউইয়র্কে ৮৭ তম জব সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত ৪ঠা সেপ্টেম্বর রবিবার। এশিয়ার ৮ দেশীয় (বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ) প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) এর কুইন্স চ্যাপ্টারের উদ্যোগে জ্যাকসন হাইটসে (৭১-২৪, রুজভেল্ট এভিন্যু, এর দোতলায়) এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটসের এশিয়ান অধ্যূষিত এলাকায় অনুষ্ঠিত এ জব সেমিনারে সভাপতিত্ব করেন আসাল কুইন্স চ্যাপ্টারের সভাপতি খান শওকত এবং পরিচালনা করেন এক্সিকিউটিভ ডিরেক্টর আই-টি-স্পেশালিষ্ট মীর্জা হুদা। কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন: এ্যডভোকেট রুবাইয়া রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল এর প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা, কম্যুনিটি লীডার এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন। এ্যডভোকেট রুবাইয়া রহমান : ২০১৭ সালে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল নির্বাচনে প্রার্থী হবার জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান। তিনি উপস্থিত সকল দর্শকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং হিলারী ক্লিনটনকে ভোট দেবার উদাত্ত আহ্বান জানান।
আসাল কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট, জব সেমিনার কমিটির ডিরেক্টর এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটিতে জব সেমিনারের সফল রূপকার এবং কম্যুনিটির নিবেদিত প্রান সমাজকর্মী খান শওকত এর উপস্থাপনায় এই সেমিনারে শতাধিক পদে চাকুরীর তথ্য, ¯বল্পমূল্যে সরকারী বাসস্থান, স্পোকেন ইংলিশ এবং বিভিন্ন কারিগরী প্রশিক্ষন বিষয়ক তথ্য তুলে ধরা হয়। আগামী ১ মাস ব্যাপী নিউইয়র্কে যে সকল সরকারী চাকুরীতে (সিটি, ষ্টেট ও ফেডারেল) নিয়োগ দেয়া হবে এমন প্রায় ৩৫ টা পদে আবেদনের তথ্য ছাড়াও নবাগতদের জন্য বেসরকারী পদে অফিস সেক্রেটারী, বেবী সিটার, লীভ ইন ন্যানি, মার্কেটিং সহকারী, বিক্রয় প্রতিনিধি, গ্রাফিক ডিজাইনার, কুক, ওয়েটার, পিজা ষ্টোরে কাজ, পোলট্রি ফার্মে কাজ, সহকারী কাউন্টারম্যান, টিউটর, সেলসম্যান, ক্যাশিয়ার, ডানকিন ডোনাটস – এ চাকুরী, রেস্টুরেন্ট ম্যানেজার, গ্যাস ষ্টেশনের জব, ফুটকার্টের জব, সাইড শেফ, তান্দুরীম্যান, স্যান্ডউহচ সেফ, সিকিউরিটি গার্ড, হেলথ কেয়ার এইড, ডেলিভারীম্যান, বিউটিশিয়ান, আইলেস লেডি, সহকারী ম্যানেজার, হটডগ ম্যান, ডেন্টাল ল্যাব সহকারী, আই-টি-স্পেশালিষ্ট, উইকেন্ড ওয়ার্কার, হাফেজ, ঈমাম, কুরান শিক্ষক, জায়রো ম্যান এমন প্রায় ৩০০ টি পদে আবেদনের তথ্য সহ পার্ট-টাইম জব, ফুলটাইম জব, ঘরে বসে চাকুরী ও ব্যবসা বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান করা হয়।
উল্লেখ্য, একটি সফল কম্যুনিটি গড়ে তোলার জন্য গত ৮-০২-২০০২ তাং থেকে “সবার জন্য চাকুরী এবং হতাশামুক্ত কম্যুনিটি”-র স্বপ্নে খান শওকত এই জব সেমিনারটি পরিচালনা করে আসছেন। এ আয়োজনের মাধ্যমে তিনি আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির উপকারার্থে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী সংক্রান্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করেন। এই জব সেমিনারের মাধ্যমে অসংখ্য প্রবাসী তথ্য জেনে এবং নিজেদের যোগ্যতার পরীক্ষা দিয়ে ভালো বেতনের চাকুরী পেয়ে উপকৃত হয়েছেন। বিষয়টি কম্যুনিটির সকল পত্রিকা ছাড়াও মূলধারায়ও প্রশংসিত হয়েছে। আমেরিকার বিখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমস (১১-২৯-২০১৩), নিউইয়র্ক পোষ্ট (৯-০১-২০০৪) সহ বিভিন্ন পত্রিকায় জব-সেমিনার -এর উপর প্রশংসিত রিপোর্ট প্রকাশিতও হয়েছে। এপর্যন্ত গত ১৪ বছর যাবৎ জব সেমিনারের সহযোগিতায় প্রায় ৫ হাজার প্রবাসী চাকুরী পেয়েছেন, প্রায় ১,৫০০ প্রবাসী স্পোকেন ইংলিশ শিখেছেন, প্রায় ১,০০০ জন প্রবাসী বেসিক কম্পিউটার শিখেছেন, প্রায় ১০০ জন আই.টি সেক্টরে চাকুরী পেয়েছেন এবং প্রায় ১,০০০টি পরিবার স্বল্পভাড়ায় সরকারী বাসা পেয়ে উপকৃত হয়েছেন। স্বামী-স্ত্রী মিলে একত্রে যাদের বাৎসরিক আয় ৫০,০০০ ডলারের কম তারা প্রত্যেকেই স্বল্প ভাড়ায় সরকারী বাসা পেতে পারেন (আবেদকারীর গ্রীন কার্ড থাকতে হবে)। এ বিষয়ে ৩১১-এ ফোন করে বা অনলাইনে আবেদন করা যায়। সরকারী চাকুরীর তথ্য জানতে প্রতি শুক্রবার সাপ্তাহিক চীফ লীডার পত্রিকাটি পড়লে এ বিষয়ে তথ্য জানা যাবে। বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা ইভ্যালুয়েশান করতে ম্যানহাটান-এর গে¬াব ল্যাঙুয়েজ সেন্টারে (ফোন: ২১২-২২৭-১৯৯৪) যোগাযোগ করা যেতে পারে। প্রতি সপ্তাহে সরকারী চাকুরীর পরীক্ষা-কেন্দ্র : ২ নং লাফায়েত ষ্ট্রিট (১৭ তলা), ম্যানহাটান অথবা ২১০ নং জোরালেমন ষ্ট্রিট (৪ তলা), ব্রুকলীন- এ পরীক্ষা দেয়া যায়। সরকারী চাকুরীর পরীক্ষার টেষ্ট বুক পেতে হলে নিকটস্থ সরকারী লাইব্রেরী অথবা সিভিল সার্ভিস বুক সপ : ৩৮ নং লিসটেনার্ড ষ্ট্রিষ্ট, ম্যানহাটন (ফোন: ২১২-২২৬-৯৫০৬)-এ যোগাযোগ করা যেতে পারে।
সংক্ষিপ্ত ভাষনে খান শওকত সকল আসাল সদস্যের এবং কম্যুনিটির সকলের সহযোগিতাও কামনা করেন। আসালের সদস্য হতে ইচ্ছুক অথবা জব সেমিনারে অংশ গ্রহণে আগ্রহীদেরকে আসাল কুইন্স চ্যাপ্টারের সভাপতি খান শওকত এর সঙ্গে (৯১৭)-৮৩৪-৮৫৬৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। প্রতিমাসের ১ম রোববার হিসেবে আগামী ২রা অক্টোবর সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসে (গাঙচিল কার্য্যালয়: ৭১-২৪, রুজভেল্ট এভিন্যু) গাঙচিল এর ৮৮তম আসরটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ