Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

৯/১১ এর ১৫ বছর, নিউইয়র্ক সিটির গ্রাউন্ড জিরোতে স্মরণ সমাবেশ, বাংলাদেশী ভিকটিমদেরও স্মরণ

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: September 11, 2016 | 6:13 AM

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ১৫ বছর অতিক্রম করেছে আজ। গোটা বিশ্বের নিরাপত্তার ধারণায় বিপ্লব সৃষ্টি করেছিল ভয়াবহ ওই সন্ত্রাসী হামলা। হামলায় নিহত ২৭৫৩ জনের মধ্যে ৬ জন বাংলাদেশীও ছিলেন। তারা সকলেই কর্মরত অবস্থায় নিহত হন। তারা হলেন সিলেটের মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী,  কুমিল্লার মোহাম্মদ শাহজাহান, ময়মনসিংহের নূরল হক মিয়া, সিলেটের সাব্বির আহমেদ, মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন ও সিলেটের আবুল কাশেম চৌধুরী। ঐদিনে আরো দুটি স্থানসহ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলায় নিহত হয়েছেন সর্বমোট ২৯৭৭ জন। এদের স্মরণ করা হয় প্রতি বছরই ১১ সেপ্টেম্বরে। সবচেয়ে বড় স্মরণ সমাবেশ এবারও অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্ক সিটির গ্রাউন্ড জিরোতে, যেখানে টুইন টাওয়ার অবস্থিত ছিল। দুটি যাত্রীবাহি বিমান ছিনতাই করে সেখান থেকে টাওয়ার দুটি ধ্বংসের জন্য হামলা করা হয়। বাংলাদেশী  ভিকটিমদের স্বজনেরাও জিরোর স্মরণ সমাবেশে এসছেন। পরম মমতায় তাদের স্মরণ করার পাশাপাশি মোনাজাত করছেন বিদেহী আত্মার মাগফেরাত কামনায়। হোয়াইট হাউজ, কংগ্রেস, অঙ্গরাজ্য এব্ং  সিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা ভিকটিমদের স্মরণ করছেন। এবার ঐ হামলার ১৫তম বার্ষিকী।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ