Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ঈদুল আযহা উদযাপিত : ঈদ জামায়াতে প্রবাসীদের ঢল

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: September 12, 2016 | 3:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসব আমেজে যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে মুললিম সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। স্থানীয় সময় ১২ সেপ্টেম্বর সোমবার ঈদুল আযহা উদযাপিত হয়। যুক্তরাষ্ট্রে লোকাল ও গ্লোবাল মুনসাইটিং দ্বন্দ্ব থাকলেও এবার পবিত্র ঈদুল আযহা একই দিনে উদযাপিত হয়।banglabazar_masjid_bronx_eid_3
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগন স্বপরিবারে নিকটস্থ মসজিদ ও খোলা মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন। নিউইয়র্কে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় ছেলে-মেয়েদের নিয়ে ঈদ জামায়াতে যেতে পারায় এবারের ঈদে এখানকার প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঈদ উপলক্ষে স্কুল ছুটি থাকায় শিক্ষার্থিরাও ঈদ আনন্দ উপভোগ করতে পেরেছে। ঈদ জামায়াত গুলোতে নামে প্রবাসীদের ঢল। নিউইয়র্ক এবং পার্শ্ববর্তি রাজ্যেগুলোতে এবার আবহাওয়াও ছিল চমৎকার।banglabazar_masjid_bronx_eid_4
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা পবিত্র হজ এবং ঈদুল আজহা উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে দেয়া শুভেচ্ছা বার্তায় ঈদ উতসবে মুসলমানদের ত্যাগ ও সহমর্মিতার কথা উল্লেখ করেন। শান্তি, সমৃদ্ধি এবং ন্যায় বিচারের কথা স্মরণ করে প্রেসিডেন্ট ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা সারা বিশ্বের মুসলমানদের ঈদ মোবারক জানিয়েছেন।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদ পরিচালনা কমিটির পাশাপাশি সিটি প্রশাসনও বিশেষ নিরাপত্তায় বিশেষ ভ’মিকা রাখে। ঈদের নামাজ আদায়ের স্থানগুলোর আশপাশের রাস্তায় ফ্রি গাড়ী পার্কিং এর ব্যবস্থা ছিলো। বিশেষ পুলিশি টহলও লক্ষ্য করা গেছে।parkchester_jame_masjid_2
নিউইয়র্কে সাম্প্রতিক কয়েকটি হত্যাকান্ডের ঘটনায় বিভিন্ন ঈদ জামায়াতে নিউইয়র্কে মুসলমানদের নিরাপত্তার জন্য মার্কিন প্রশাসনের প্রতি জোর দাবি জানান প্রবাসীরা।parkchester_jame_masjid_1
নিউইয়র্কে প্রবাসীদের বড় ঈদের জামায়াত হয়েছে জামাইকা মুসলিম সেন্টারে। এখানে নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিও মুসল্লীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।mayor
নিউইয়র্কে এবার অধিকাংশ ঈদ জামায়াত সকাল ৮ থেকে সাড়ে ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। আবহাওয়া ভাল থাকায় অধিকাংশ ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে খোলা আকাশের নিচে।
নিউইয়র্কে উল্লেখযোগ্য ঈদ জামায়াত গুলোর মধ্যে : সকাল ৯ টায় ব্রঙ্কস বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদের পাশে স্কুল মাঠে বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদ জামায়াতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
পার্কচেস্টার জামে মসজিদে সকাল ৮টা, ৯ টা ও ১০ টায় তিনটি জামায়াত অনুষ্ঠিত হয়। নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে ব্রঙ্কসের ওভাল পার্কে বিশাল জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯ টায়।parkchester_jame_masjid_3
জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে জ্যামাইকা হাইস্কুল মাঠে সকাল ৯ টায়, একই সময়ে জ্যাকসন হাইটস মোহম্মদী সেন্টারের উদ্যোগে বিশাল জামায়াত, ডাইভারসিটি প্লাজা স্ট্রিটে, এস্টোরিয়ার শাহজালাল মসজিদের বিশাল জামায়াত অনুষ্ঠিত হয়।
এস্টোরিয়া আল্ আমিন মসজিদ, উডসাইড বায়তুল জান্নাহ মসজিদ, ম্যানহাটান আসসাফা ইসলামিক সেন্টার ডাউন টাউন ম্যানহাটন সারা ডি রুজভেল্ট পার্কে, ইষ্ট এলমহাষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার এ গারমান প্লে গ্রাউন্ডে, জ্যামাইকা দারুল সালাম মসজিদ, ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টার, ব্রুকলিন বায়তুল জান্নাহ মসজিদ, মসজিদ আবু হোয়ারয়ার উদ্যেগে ঈদের জামাত খোলা মাঠে অনুষ্ঠিত হয়। ওজনপার্কের আল-আমান মসজিদ খোলা মাঠে জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়া নিউইয়র্কে আরো বেশ কটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।
ভার্জিনিয়ার একমাত্র বাংলাদেশী মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত ঈদ জামায়াতে শ শ মুসল্লী সপরিবারে অংশগ্রহণ করে নামাজ আদায় করেন। বায়তুল মোকারম মসজিদে তিনটি জামাতের আয়োজন করা হয়।
এছাড়া বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্ক ছাড়াও নিউজার্সি, কানিকটিকাট, বস্টন, ভার্জেনিয়া, ওয়াশিংটন ডিসি, মেট্র্রওয়াশিংটন, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ওয়াহিও, মিশিগান, লস এঞ্জেলেস, অ্যারিজোনা, টেক্সাস, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, নিউ ব্রানসউইক, টরন্টো, মন্ট্রিয়াল সহ উত্তর আমেরিকার বিভিন্ন শহরে পবিত্র ঈদের জামায়াত অনষ্ঠিত হয়।
এদিন সকাল বেলায় মুসলিম পরিবারের সদস্যরা ঈদের সাজে নানা রঙের কাপড়ে সজ্জিত হয়ে নিকটস্থ মসজিদে ও খোলা মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য শরীক হন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণ।
নামাজ শেষে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। শেষে একে অন্যের সাথে আলিঙ্গনের মাধ্যমে পবত্রি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
তার পরই কেউ কেউ চলে যান কোরবানির পশু জবাই করতে নির্দিষ্ট জায়গায়। খামারে বা হালাল স্লটার হাউজে কোরবানী করতে যান অনেক প্রবাসী। অধিকাংশ প্রবাসী অবশ্য আগে থেকেই স্থানীয় গ্রোসারী ও রেষ্টুরেন্টে কোরবানীর অর্ডার দিয়ে রাখেন। বিভিন্ন সময় গ্রোসারী ও রেষ্টুরেন্টে গিয়ে প্রবাসীরা তাদের পশু কোরবানীর মাংস নিয়ে যান। প্রবাসীরা গরু, খাশী, ভেড়া, দুম্বা ও উট কুরবানি দেন। কিন্তু দেশের মতো পশু কিনে নিজ বাড়িতে নিয়ে কোরবানি করার সুযোগ না থাকায় উতসবের ঘাটতির কথা জানালেন কেউ কেউ।
কয়েকজন প্রবাসী জানালেন, ঈদের কোন আনন্দই পাওয়া যাচ্ছে না প্রবাসে। ঈদে দেশে থাকা মা-বাবা, পরিবারকে খুব করে মনে পড়ার কথা জানালেন তারা। অনেকে ঈদের নামাজ শেষে ঘরে ফিরেই দেশে ফোনে স্বজনদের ঈদ মোবারক জানান। সুন্দর পরিবেশে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করতে পেরে প্রবাসীরা ভীষণ খুশী। বললেন, অনেকটা দেশের মতই লাগছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV