Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় মাঝরাতে মসজিদে আগুন

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: September 13, 2016 | 4:23 PM

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রোববার মাঝরাতে একটি মসজিদে আগুন দেয়া হয়৷ প্রায় পাঁচ ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ এটি ‘হেট ক্রাইম’ হতে পারে বলে মনে করছে পুলিশ৷
গত জুন মাসে ফ্লোরিডার একটি নাইট ক্লাবে হামলা চালান ওমর মতিন নামে এক ব্যক্তি৷ ওই ঘটনায় ৪৯ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছিলেন৷ মতিন ঐ মসজিদে যাওয়া আসা করতেন বলে জানা গেছে৷ সে কারণে মসজিদে হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় মুসলিম নেতারা৷
নাইট ক্লাবে হামলার পর থেকেই স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ওপর ও মসজিদে হামলার হুমকি দেয়া হচ্ছে বলে জানান ‘কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশন্স’ এর ফ্লোরিডার মুখপাত্র উইলফ্রেডো আমর রুইজ৷ তিনি বলেন, ‘‘শুরুর দিকে হুমকিমূলক ভয়েসমেল আসত৷ পরে নামাজিদের লক্ষ্য করে পানি ছোঁড়া হয়েছে৷ এছাড়া ফজরের নামাজ পড়তে আসা একজনকে মারধরও করা হয়েছে৷”
স্থানীয় পুলিশের প্রকাশ করা ভিডিওতে, রবিবার মাঝরাতের কিছুক্ষণ আগে এক ব্যক্তিকে মসজিদে আগুন দিতে দেখা যাচ্ছে৷ ঐ ব্যক্তি সম্পর্কে তথ্য পেতে পুলিশ ভিডিওটি প্রকাশ করেছে৷

সেন্ট লুসি কাউন্টি পুলিশের মুখপাত্র ডেভিড টম্পসন বলেছেন, ‘‘আগুন লাগানোর সময়কাল বিবেচনা করে মনে হচ্ছে এটি ‘হেট ক্রাইম’ হতে পারে৷” উল্লেখ্য, রবিবার ছিল নাইন ইলেভেনের ১৫ বছর পূর্তি৷ আর সোমবার ঈদের দিন৷ রবিবার মাঝরাতে লাগানো আগুন নেভে সোমবার সকালে৷
এদিকে, ‘ইসলামিক সেন্টার অফ ফোর্ট পিয়ার্স’ এর সহকারি ইমাম হামাদ রহমান বলেছেন, ‘‘মসজিদে আগুন লাগানোর ঘটনায় আমাদের প্রায় ১০০ জন সদস্য ব্যথিত ও আতংকিত৷” তবে মসজিদটি পুনরায় সংস্কার করা হবে বলেও জানান তিনি৷ সূত্র : ডয়েচে ভেলে/নয়া দিগন্ত

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ