Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মনজুর চৌধুরী নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টির জুডিশিয়াল ডেলিগেট পুন:নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: September 14, 2016 | 1:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের রাজনীতিক মনজুর চৌধুরী নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টির ৩৯ এসেম্বলী ডিসট্রিক থেকে জুডিশিয়াল ডেলিগেট (বিচারিক প্রতিনিধি) হিসেবে পুনর্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত নিউইয়র্ক সিটি প্রাইমারি ইলেকশনের মধ্য দিয়ে তিনি চতুর্থবারের মতো এই পদে নির্বাচিত হলেন। মনজুর চৌধুরী এর আগে ২০১৩ সালে এই পদে বিজয়ী হয়েছিলেন। ২০০৫ সালে তিনি প্রথম ননসিটিজেন হিসেবে নিউ ভিশন ডেমোক্রেটিক ক্লাবের বোর্ড অব ডিরেক্টর পদে নির্বাচত হন, যা ছিল ইতিহাস সৃস্টিকারী একটি ঘটনা ।

মনজুর চৌধুরী গত প্রায় এক যুগ ধরে ডেমোক্রেট রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত। কর্মজীবনে তিনি ইউনাইটেড রিফাইনারী কোম্পানীর চীফ একাউন্টেন্ট হিসেবে কর্মরত। বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মনজুর চৌধুরী নিউইয়র্কের সিএইচডি বিডি এর চেয়ারম্যান এবং কংগ্রেস অফ বাংলাদেশী আমেরিকান এর সেক্রেটারী জেনারেল এর দায়িত্ব পালন করছেন। এছাড়াও কয়েকটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যেগুলো প্রবাসী বাংলাদেশীদের দক্ষতা উন্নয়নসহ চাকরি পেতে এবং ক্যারিয়ার গড়তে সহায়তা করছে। নিউইয়র্ক ভিত্তিক বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব প্রদানের মাধ্যমে মনজুর চৌধুরী বাঙালি সংস্কৃতিকে এবং প্রবাসী বাঙালিদের নানা ন্যায্য দাবি বিশ্বদরবারে তুলে ধরছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV