Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

প্যাটারসনের ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে পরাজিত সাবেক কাউন্সিলম্যান আক্তারুজ্জামানের দায়ের করা ভোট জালিয়াতি মামলার বিচারকার্য শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: September 15, 2016 | 9:30 AM

বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি : আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের ৩য় বৃহত্তম নগরী প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ডের গত ১০ই মে অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত সাবেক কাউন্সিলম্যান বাংলাদেশী–আমেরিকান মোহাম্মদ আক্তারুজ্জামান ওই নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে বিজয়ী কাউন্সিলম্যান আরেক বাংলাদেশী–আমেরিকান শাহীন খালিকের বিরুদ্বে অনুপস্থিত ভোটারদের স্বাক্ষর জাল, দুই নম্বর ওয়ার্ডে বসবাস করেনা এমন ভোটারদের নির্বাচনের আইন না মেনে অবৈধ প্রদানসহ বিভিন্ন অভযোগ এনে প্যাটারসনের উচ্চতর আদালতে নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য আবেদন করেন। আদালত সিটির দুই নম্বর ওয়ার্ডের  সাবেক ওই কাউন্সিলম্যানের অভিযোগ আমলে নিয়ে গত ১২ই সেপ্টেম্বর থেকে বিচারের শুনানি শুরু করেছেন।

প্যাটারসনের উচ্চতর আদালতের বিশ্বস্ত সুত্র ও স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আদালত প্রায় ২০০ জন স্বাক্ষীকে টানা ২ সপ্তাহ ধরে চলামান ওই বিচারের শুনানিকালীন সময়ে আদালতে উপস্থিত থেকে বিচার কার্যে সহযোগিতা করার জন্য নোটিশ প্রদান করেছে।

এদিকে বিজয়ী কাউন্সিলম্যান শাহীন খালিক যিনি ইতিমধ্যে গত ১লা জুলাই শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলম্যান আক্তারুজ্জামানের দায়ের করা ভোট জালিয়াতির মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বিস্ময় প্রকাশ বলেন, আমাদের সাবেক কাউন্সিলম্যান নির্বাচিত প্রতিনিধি হয়ে গত ৪ বছর ধরে দায়িত্ব পালনের পরও আমেরিকান নির্বাচনী আইন–কানুনের সীমিত জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই মামলার মাধ্যমে। বাদী আক্তারুজ্জামানের সব অভিযোগকে আইনের মাধম্যে মোকাবেলা করবো এবং এই বিজ্ঞ আদালতে তার প্রতিদ্বন্দ্বীর সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমানিত হবে বলে আশা প্রকাশ করেন।

এ বিষয়ে বক্তব্য নিতে প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ড থেকে ২বারের নির্বাচিত সাবেক কাউন্সিলম্যান আক্তারুজ্জামান ও তাঁর অ্যাটর্নির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ