Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

নিউজারসির আটলান্টিক সিটিতে ধর্মসভায় মনোমুগ্ধকর ধর্মীয় সংগীত

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: September 15, 2016 | 9:45 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি- যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ফ্লোরিডা এভিনিউস্থ শ্রী শ্রী গীতা সংঘ প্রাঙ্গণে গত ১৪ই  সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় এক ধর্ম সভা অনুষ্ঠিত হয়। ধর্মসভা উপলক্ষে আটলান্টিক কাউনটিতে বসবাসরত প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশ সাড়া পড়েছিল। ধর্মসভার মূল আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত স্বামী বিবেকানন্দ মহারাজ। ধর্ম সভায় স্বামী বিবেকানন্দ মহারাজ হিন্দু ধর্মের মাহাত্ম্য নিয়ে বিশদ আলোচনা করেন। আলোচনার ফাঁকে ফাঁকে তিনি ধর্মীয় সংগীতও পরিবেশন করেন। তাঁর সারগর্ভ আলোচনা এবং মনোমুগ্ধকর ধর্মীয় সংগীত পরিবেশনা ভক্তকুল মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করতে করতে মোহাবিষ্ট হয়ে পড়েন। বিপুল সংখ্যক প্রবাসী সনাতন ধর্মাবলম্বী এই ধর্মসভায় যোগ দেন। ধর্মসভা শেষে ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি বিপ্লব বরন দাশ ও সাধারন সম্পাদক বিপ্লব দেব ধর্মসভায় উপস্থিত সবাইকে তাদের সার্বিক সহযোগীতার মাধ্যমে ধর্মসভা সফল করার জন্য ধন্যবাদ জানান এবং স্বামী বিবেকানন্দ মহারাজের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ