Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বিএনপি নেতা মিলনকে নিউজার্সিতে অবাঞ্চিত ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: September 15, 2016 | 11:01 PM

নিউইয়র্ক : বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে নিউজার্সিতে অবাঞ্চিত ঘােষণা করেছে স্টেট বিএনপি। বুধবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্ট এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউজার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী এ ঘােষণা দেন। সংবাদ সম্মেলনে সৈয়দ জুবায়ের আলী বলেন, নিউজার্সি বিএনপির কমিটি দেয়ার নাম করে নানা তালবাহানার মাধ্যমে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের বাদ দিয়ে মৌখিকভাবে একটি কমিটি দেয়ার কারণে তাকে অবাঞ্চিত ঘােষণা করা হয়। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মো: কাউছার, প্রধান উপদেষ্টা আলাউর খন্দকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এহসানুল হক মিলন নিজের ঘোষণা করা ৫ টি কমিটি বহাল রেখে এবং নিউজার্সির অধিকাংশ নেতাকর্মীদের অজ্ঞাতসারে ৬ নাম্বার কমিটি ঘোষণা করে দলে বিভাজন আরো বাড়িয়ে দিয়েছে। বিএনপিকে দূর্বল করে দেয়া হয়েছে। ফলে নিউজার্সিতে বিএনপির মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সংগঠনের সভাপতি সৈয়দ জুবায়ের আলী বলেন, এহসানুল হক মিলন যে কাজ করেছে তাতে ভবিষ্যতে নিউজার্সিতে বিএনপির অস্থিত্ব থাকবে না। মিলন নিউজার্সি গেলে তাকে প্রতিহতের পাশাপাশি কালো পতাকা প্রদর্শন করা হবে বলেও সংবাদ সম্মলেন উল্লেখ করেন সৈয়দ জুবায়ের আলী। মঙ্গলবার তড়িগড়ি করে কমিটি দিয়ে তিনি মালয়েশিয়া গেছেন বলেও সংবাদ সম্মেলনে দাবী করেন সৈয়দ জুবায়ের আলী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV